ব্রিগেডে সভা করার আগেই ‘‌চামচা’‌ শুনলেন হুমায়ুন কবীর, পাল্টা দিলেন হুঁশিয়ারিও

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন দল তৈরি করেছেন। বাবরি মসজিদও নির্মাণ করতে চান। তার জন্য গুনেছেন দেদার টাকাও। এরপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতেও চান। হ্যাঁ, তিনি সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন করীর। তাই ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। আর এই পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তাঁকে উদ্দেশ্য করে স্লোগান, কটূক্তি থেকে শুরু করে বিজেপির ‘চামচা’ বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। যদিও এইসব কাজ তৃণমূল কংগ্রেসের বলে দাবি করেছেন হুমায়ুন কবীর।

এদিকে হুমায়ুন কবীর সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সভা করবেন। সেখানে রাজনৈতিক কথাবার্তা থেকে শুরু করে নিজের নতুন দল সম্পর্কেও বক্তব্য রাখবেন তিনি। ওই সভার প্রস্তুতি দেখতেই আজ, সোমবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। আর তখনই ঘটে যায় তাঁকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা। এই বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সদ্য দলত্যাগী বিধায়ক। এই নিয়ে হুমায়ুন বলেন, ‘‌ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে।’‌

অন্যদিকে এই বিক্ষোভের মুখে পড়ে প্রথমে ঘাবড়ে যান হুমায়ুন। তবে সামলে নিয়ে দেন হুঁশিয়ারিও। এখান থেকেই সুর চড়িয়ে হুমায়ুনের হুঁশিয়ারি, ‘‌কলকাতা কারও বাবার নয়। মসজিদও হবে, সমাবেশও হবেই। যার ক্ষমতা আছে, রুখে দেখাক।’‌ যদিও বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‌মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।’‌ যদিও হুমায়ুন এই বিক্ষোভকে নিয়ে বলেন, ‘‌কে কী বলল, তার জবাব দিতে আমি বাধ্য নই।’‌ আসলে হুমায়ুনও বেকায়দায় পড়েই এমন কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া রাজনীতিতে বরাবরই বিতর্কিত চরিত্র হুমায়ুন কবীর। প্রথমে ছিলেন কংগ্রেসে। তারপর সেখান থেকে আসেন তৃণমূলে। এখান থেকে গিয়েছিলেন বিজেপিতে। সেখানে মোহভঙ্গ হতেই আবার ফিরে আসেন তৃণমূলে। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত ২০ ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবীর। এসবের আগে ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়। তখন থেকেই সম্পর্ক অবনতি হয় তৃণমূলের সঙ্গে। এখন দেখার জল কতদূর গড়ায়।

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের