সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: মুর্শিদাবাদ জেলার সুতিতে বিপুল পরিমাণ ভারতীয় নোটের সন্ধান পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার (Suti P.S.) পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দু’জন যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে এক লক্ষ টাকার ভুয়ো ভারতীয় নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতরা হল মোরিফুল রহমান (২০) ও রাজা মোমিন (২০)। দু’জনেরই বাড়ি সুতি থানার সুলতানপুর (Sultanpur) এলাকায়।

এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এই বিপুল পরিমাণ জাল ভারতীয় মুদ্রা, ওই দুই যুবক কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ক্রমাগত মালদা- মুর্শিদাবাদ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় জাল মুদ্রা (Fake Notes)পাচার করার চেষ্টা চালাচ্ছে একাধিক চক্র।

এর আগেও একাধিকবার পাচারকারীদের গ্রেফতার করে জাল ভারতীয় মুদ্রা আটক করে পুলিশ। কিন্তু এবার লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ জাল ভারতীয় মুদ্রা উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে। কোথা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে কিভাবে বিভিন্ন রুট দিয়ে চোরা পথে বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই রুট জানতে ধৃতদের হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা