দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ের খুনির সাজা ঘোষণা হতেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন সুতপার বাবা

নিজস্ব প্রতিনিধিঃ স্তব্ধ আদালত চত্বর। রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। রায় শুনতে উদগ্রীব উপস্থিত সকলেই। হঠাৎ স্তব্ধতার মাঝে চাপা কান্না। বিচারক মুখ তুলে দেখে আবার রায় পড়ায় মন দিলেন। ফাঁসির সাজা ঘোষণা করলেন। কান্নায় ভেঙে পড়লেন যুবক। ‘সুতপা…সুতপা মা’ আর্তনাদ করে উঠলেন বাবা। কন্যা হারানোর ক্ষত আজও দগদগে। এই রায় শোনার অপেক্ষাতেই যেন ছিলেন মৃত সুতপা চৌধুরীর বাবা। অন্যদিকে কালো কোটের ভিড়ে পরিজনেদের খুঁজে বেরাচ্ছিলেন অভিযুক্ত সুশান্ত চৌধুরী। এই দৃশ্য আবার মনে করিয়ে দিল ২০২২ সালের ২রা মে-র সেই হাড়হিম করা রাতের ঘটনা। এই দিনেই প্রেমিকা সুতপা চৌধুরীকে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার(২৯ অগস্ট) অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার তাঁর সাজা ঘোষণা করল বহরমপুরের আদালত। বহরমপুর তৃতীয় দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক সন্তোষ কুমারের কাছে ক্ষমা চাইলেন সুশান্ত। তাতেও লাভ হলনা। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁর মৃত্যুদণ্ডের সাজা দিলেন বিচারক। বিচারকক্ষের বাইরে এসে মৃতার বাবা স্বাধীন চৌধুরী বললেন, ‘‘আমার মেয়ের আত্মা আজ শান্তি পাবে। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে আবার অন্য কারও সঙ্গে ঘটতে পারত।’’ অন্য দিকে, কান্নারত সুশান্ত আদালত চত্বর ছাড়ার সময় ধরা গলায় বলে গেলেন, ‘ন্যায়বিচার পেলাম না”।

২০২২ সালের ২ মে ভরসন্ধ্যায় বহরমপুরের গোরাবাজারে একটি মেসের সামনে খুন হয় সুতপা চৌধুরী। মেসে ঢোকার সময় ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সুশান্ত। স্থানীয়েরা বাঁচানোর জন্য এগিয়ে এলে পিস্তল উঁচিয়ে ধরেন অভিযুক্ত। পরে পোশাক বদলে পালিয়ে যান তিনি। ওইদিনই শমসেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ গ্রেফতার করে সুশান্তকে। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। ময়নাতদন্তে সুতপার শরীরে ৪২টি আঘাতের চিহ্ন মেলে। শেষঅবধি এই নৃশংস হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের শাস্তি পেল সুশান্ত চৌধুরী। সুতপা চৌধুরীর বাবার চোখে যেন ন্যায়বিচার পাওয়ার আবেগের জল বুক ভাসিয়ে দিয়েছিল। দীর্ঘ ১ বছর ধরে নিশ্চুপ কান্নাই আবেগে তারস্বরে ফুটে উঠেছিল।   

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ