‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটন ছাড়া উত্তরবঙ্গের আয়ের অন্যতম উৎস হল চা। এই চা শিল্পের সঙ্গে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার মানুষ যুক্ত। কিন্তু সেই শিল্পই ক্রমশ ধ্বংসের মুখে। তৃণমূল সরকারের অবহেলার জেরে বন্ধ হয়েছে একের পর এক চা বাগান। এখনও বন্ধের মুখে বেশিরভাগ চা বাগান। সেই শিল্পকে বাঁচাতে উদ্য়োগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ থাকা চা বাগান খুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এমনই রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহকে নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই একাধিক বৈঠক করে বেশ কয়েকটি চা বাগান খোলার ব্য়বস্থা করেছেন শ্রমমন্ত্রী। সেই বিষয়ে আজ, সোমবার জলপাইগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে। রাজ্যের শ্রমমন্ত্রী সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন। সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরতে বলব। এখানে কাজের অভাব হবে না। জব কার্ডের ভিত্তিতে ১২৫ দিনের কাজ দেব।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা ঘরে ফিরে আসুন। রাজ্য সরকার এখন অনেক সুবিধা দিতে প্রস্তুত। তাছাড়া বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র, আয়ুষ্মান ভারত আছে। যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের জন্য আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। আপনারা ফিরে এলে কোনও অসুবিধা হবে না। উত্তরবঙ্গের জন্য প্রচুর শিল্প আসছে। মালদহ-তে আম-লিচু আছে, তাই সেখানে ফুড প্রসেসিং হাব হবে। উত্তরবঙ্গে খুব শীঘ্রই আমূল একটি আইসক্রিম প্ল্যান্ট খুলবে। জমি বরাদ্দ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ঘোষণা হবে। এছাড়াও অনেক ছোট বড় কারখানা হবে। আমাদের সরকার সেই বিষয়ে চেষ্টা করছে। পূর্বতন সরকার তো তোষণের রাজনীতি করত। উত্তরবঙ্গের দিকে তাকাত না। আমাদের কাছে উত্তরবঙ্গ হল প্রাণ।’

আরও পডুন: কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

এদিন জলপাইগুড়িতে জেলাশাসকের অফিস থেকে সোজা জল্পেশ মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানেই শ্রাবণ মাস উপলক্ষ্যে পুজো দেন তিনি। তারপরে জল্পেশ মন্দির চত্বরে শ্রাবণী মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন