সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকার চলবে স্বচ্ছতার সঙ্গে। কোনও রাখঢাক নয়, জনগণের সামনেই সবটা খোলাখুলি আলোচনা হবে। এই মন্ত্রকে পাথেয় করেই এগিয়ে চলছে বিজেপি সরকার। তার মাঝেই মুখ্যমন্ত্রী আজ, সোমবার আরও বড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, রাজ্য বিধানসভার অধিবেশনের উল্লেখ পর্বে সমস্ত বিধায়কদের তোলা বিষয়ের উপর সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে মন্ত্রীদের। গোটা বিষয়টি তিনি নজরে রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি সময়মতো উত্তর দিতে না পারেন মন্ত্রীরা তাঁর কারণ জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির কাছে পাঠাতে হবে।

আরও পডুন: হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

শুভেন্দু এই বিষয়ে বলেন, ‘উল্লেখ পর্বে বিধায়করা যে যে বিষয় উত্থাপন করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীদের সেগুলির উত্তর দিতে হবে। আমি নিজেও এই বিষয়গুলির উপর নজর রাখছি। উল্লেখ পর্বে বিধায়কদের তোলা বিষয়ে মন্ত্রীদের সাত দিনের মধ্যে সই করে উত্তর দিতে হবে। যা করা সম্ভব তা করতে হবে। আর যা সম্ভব নয় তার কারণ জানাতে হবে অথবা প্রয়োজনে বাড়তি সময় চেয়ে নিতে হবে। বিধানসভার সচিবালয় থেকে সংশ্লিষ্ট তালিকা আমার প্রাইভেট সেক্রেটারির কাছে পাঠাতে হবে। গোটা বিষয়টি সিএমও থেকে মনিটারিং করা হবে। আমি নিজে প্রতি তিন মাস অন্তর কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাব।’

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘আমি এর আগেও বিধায়ক ছিলাম। কিন্তু এভাবে বিধায়কদের সম্মান দিয়ে, আমরা যেটা বলছি সেটার অ্যাকশন কী হচ্ছে তা আগে জানানো হত না। এটা বিধানসভার ইতিহাসে হয়নি। এটা যদি হয়ে থাকে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। তাই তার জন্য তাঁদের ধন্যবাদ।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ