আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে সাতটি জেলায় চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মোটর উপর ভোট নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া, আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। তার মাঝেই আচমকা ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে দ্বিতীয় দফায় কেমন ভোট হচ্ছে সেটা জানার জন্যই ফোন করেছেন শাহ। এমনটাই বিজেপি সূত্রে খবর। তার সঙ্গে এবারের ভোটে হাইভোল্টেজ আসন ভবানীপুর নিয়ে শাহের সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর।

আরও পডুন: ‘সিংঘমের’ নাকের ডগায় ইভিএমে টেপ!‌ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

এই আসনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। তারপর থেকেই গোটা বাংলা তো বটেই দেশেরও নজর রয়েছে ভবানীপুরে। আজ, বুধবার সেই আসনেই ভোট। বর্তমানে সেখানকার পরিস্থিতি জানতেই স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন শুভেন্দুকে। সূত্রের খবর, দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। এদিন সকাল থেকেই ভবানীপুরে বুথে বুথে পরিদর্শন বেরোনে ভবানীপুরের বিজেপি প্রার্থী। চক্রবেড়িয়া, মিত্র ইনস্টিটিউশন, কালীঘাট চত্বরে একাধিক বুথ ঘুরে ঘুরে দেখেন শুভেন্দু।

তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সব ভোট বিজেপিতে পড়ছে। হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছে বিজেপিকে। এবারে রাষ্ট্রবাদী শক্তি সরকার গড়ছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সব গুন্ডাকে সায়েস্তা করা গিয়েছে।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বুথ পরিদর্শনকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।’

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ