‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত ৫০ বছরে রাজ্যে শিল্পের নাম ভন্ডামি হয়েছে। বাম আমলে শ্রমিক-মালিক অসন্তোষের কারণে বাংলা ছেড়ে চলে গিয়েছেন বহু শিল্পপতি। আর তৃণমূল জমানায় সিন্ডিকেট-তোলাবাজির জেরে বন্ধ হয়েছে বহু কারখানা। সেই সব এখন অতীত। পালাবদলের রাজ্যে শিল্পই ভবিষ্যৎ গড়বে। সরকারি চাকরির সঙ্গে বেসরকারি লগ্নিই বাংলাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, বেকারত্ব ঘুচিয়ে দেবে বলে বিশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ, শনিবার ডানকুনিতে একটি হোসিয়ারি কারখানার নতুন ইউনিটের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক মাসে ১ লক্ষ সরকারি চাকরি হবে। মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন আবেদনকারীরা। বাংলায় বিনিয়োগ বাড়লে নিঃসন্দেহে কর্মসংস্থান বাড়বে। সরকারি চাকরিও হবে সঙ্গে বেসরকারি লগ্নিও চাই। তবেই রাজ্যে বেকারত্বের জ্বালা মিটবে।’

আরও পডুন: ৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ! চাঞ্চল্য কোচবিহারে

তবে এই বেকারত্ব ঘোচাতে বিজেপি সরকার একাধিক পরিকল্পনা করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে, কর্মসংস্থানের ‘ত্রিশক্তি’। এই নীতিতে আগামীদিনে বাংলায় বেকারের সংখ্যা কমবে। সকলের হাতে কাজ থাকবে, তাই কাউকে বাইরে যেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অনেকে চায় লিমিটেড ইনকাম নয়। পরিশ্রম করে ব্যবসা করব, লোন নেব, সেই লোন শোধ করব। প্রচুর রোজগার করব। ব্যবসার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্বরোজগার যোজনা থেকে স্বল্প সুদে লোন দেওয়া হবে। যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। বিজেপি আমলে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ বিজনেস ম্যান তৈরি করব। কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব ঘুচিয়ে দেবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরি, বেসরকারি প্ল্যান্টে কর্মসংস্থান, ব্যবসায়ীদের জন্য স্বপ্ল সুদে লোন, যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। এটাই হল ত্রিশক্তি।’

শুভেন্দু এদিন আরও বলেন, ‘১০০ কোটির উপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্রও। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়। যত গন্ডগোল ওইখানে। যত দাদাগিরি, হেনস্থা ওইখানে। সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। আমরা ২০১৩ সালের জমি ক্রয় নীতি গ্রহণ করেছি। আমরা চাই না, আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। সেই পলিসিতে আমরা বিএসএফকে জমি দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জন্য জমি দিচ্ছি, একই ভাবে যে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য জমি নিয়ে কোনও সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে জমি কিনে আপনাদের হস্তান্তর করব।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান