‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শস্য-শ্যামলা ক্ষেত পশ্চিমবঙ্গে কৃষকদের প্রাণ। আর সেই কৃষকদের জন্য একাধিক আর্থিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কৃষকদের বিদ্যুৎ খরচ কমানো, কৃষক সহায়তার অঙ্ক বাড়ানো এবং ধান কেনার ক্ষেত্রে সরকারি উদ্যোগ নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। পুজোর আগে এই ঘোষণাগুলির মাধ্যমে কৃষকদের জন্য আর্থিক স্বস্তির বার্তা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

সভায় শুভেন্দু অধিকারী জানান, ‘রাজ্যে প্রায় ৪ লক্ষ কৃষককে কৃষিকাজের জন্য ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে ইউনিট-পিছু ২ টাকা করে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ তাঁর দাবি, এর ফলে একজন কৃষক বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুতের খরচে ছাড় পেতে পারেন। কৃষকদের আর্থিক সহায়তার প্রসঙ্গেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে ৬ হাজার টাকা সহায়তা পাওয়া যায়। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে সেই অঙ্ক বাড়িয়ে ৯ হাজার টাকা করার কথা জানানো হয়েছে। পিএম কিষান সম্মান নিধির প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পে কৃষকরা বছরে ৬ হাজার টাকা করে পান। রাজ্যের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে যোগ্য আবেদনকারীদের সেই সুবিধার সঙ্গে আরও ৩ হাজার টাকা যুক্ত করা হবে। ফলে কৃষকদের বছরে মোট ৯ হাজার টাকা পাওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন: ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। জমি থাকা কৃষকরা বছরে ৪ হাজার টাকা পাবেন।’ যাঁদের জমির পরিমাণ তুলনামূলক বেশি তাঁদের ক্ষেত্রে এই সহায়তা বেড়ে ৬ হাজার টাকা হবে বলে জানান তিনি। ধান কেনার ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ‘৫ একর পর্যন্ত জমির মালিক কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ২৭০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হবে।’ পাশাপাশি ধান বিক্রির প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী বা ফড়েদের ভূমিকা না রাখার কথাও স্পষ্ট করেন তিনি। তাঁর অভিযোগ, ‘কৃষকদের বঞ্চিত করতে দালাল, রাইসমিল-নির্ভর চক্র বা অন্য কোনও মধ্যস্বত্বভোগীকে সুযোগ দেওয়া হবে না।’ সরকারই কৃষকদের কাছ থেকে ধান কিনবে বলে জানান তিনি। ১০০ কুইন্টাল ধান দিলে ২০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আলুচাষিদের প্রসঙ্গেও স্পভা থেকে একাধিক অভিযোগ ও ঘোষণার কথা উঠে আসে। শুভেন্দু অধিকারী বলেন, আগে আলুচাষিরা সার নিয়ে অনিয়ম, সীমানা বন্ধ করে দেওয়া এবং হিমঘর সংক্রান্ত সমস্যার মুখে পড়েছিলেন। তাঁদের জন্য সরকারি ভর্তুকির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরেই আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করার কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিন পূর্ব বর্ধমানে বিভিন্ন জেলার উপভোক্তাদের হাতে কৃষি, সেচ, বিদ্যুতে ভর্তুকি এবং ‘সূর্যঘর’ প্রকল্পের সুবিধার চেক তুলে দেওয়া হয়। ভাতারে ১২৩ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্পের কথা জানানো হয়। পাশাপাশি রাজ্যের আরও তিনটি প্রকল্পের জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দের কথা উঠে আসে। সাবস্টেশন-সহ রাজপুর-সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ার ইডেন খালের উপর সেতুর উদ্বোধনও করা হয়।   

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের