তৃণমূল সাংসদদের টানা–হ্যাঁচড়া নিয়ে অবস্থান বদল শুভেন্দুর, দিল্লি পুলিশের ভাষা ব্যবহার করে বিতর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান শুভেন্দু অধিকারী। আর তারপর থেকে নানা ইস্যুতে সভা, সমাবেশ, অবস্থান, ধর্না–সহ বিক্ষোভ দেখিয়েছেন। তাও আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এক্ষেত্রে দেখা গিয়েছে, বহু সভা, সমাবেশ, ধর্না, বিক্ষোভ করার ক্ষেত্রে পুলিশের অনুমতি ছিল না। তাই সেখানে সভা–সমাবেশ করতে পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার আদালতে গিয়েছেন। সেখান থেকে অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে সভা–সমাবেশ করেছেন। এবার বিরোধী দলনেতার মুখেই শোনা গেল অন্য সুর। অনুমতি নিয়েই বিক্ষোভ দেখানো উচিত বলে দাবি করেছেন কাঁথির রাজপুত্র।

এদিকে গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহী মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁদের চ্যাংদোলা করে টেনে–হিঁচড়ে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। এই নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অনুমতি ছাড়াই বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন।’

অন্যদিকে শুভেন্দু অধিকারীর আজ যা বলছেন তাতে একাধিক প্রশ্ন উঠছে। এক, তিনি কবে পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন?‌ দুই, পুলিশের কোন কথা শুনেছিলেন শুভেন্দু?‌ তিন, একাধিক থানায় ঢুকে পুলিশকে কেন শাসিয়েছিলেন?‌ চার, পুলিশকে চটি–চাটা তকমা কেন দেন শুভেন্দু? পাঁচ,‌ বিজেপির নেতারা পুলিশকে উর্দি খুলে মারধরের নিদান দেন। তখন কেন প্রতিবাদ করেন না শুভেন্দু?‌ সেখানে আজ তিনিই বলছেন, ‘অনুমতি ছাড়াই বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন।’‌ অনুমতি নিয়ে কোনও বিক্ষোভ হয় কি?‌ এই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে। কারণ পুলিশের অনুমতি না পেয়ে আদালতে যান শুভেন্দু নিজেই।

এছাড়া ‌ইডির হানার প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানায় প্রতিবাদ মিছিলে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষ হবে হাজরা মোড়ে। আর তৃণমূল সাংসদরা যেখানে ধর্না বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে তা করার অনুমতি নেই বলে জানায় দিল্লি পুলিশ। আর সেই দিল্লি পুলিশের ভাষাতেই এবার নিজের অবস্থান ব্যক্ত করলেন শুভেন্দু। আগামী দিনে এই অবস্থানেই হাঁটবেন তো শুভেন্দু?‌ উঠছে প্রশ্ন।

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর