‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় খুলল একুশে জুলাই সংক্রান্ত ফাইল। আজ, সোমবার সকালেই সেই ফাইল খোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা মতোই এদিন বিকেলে বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মণীশ গুপ্তের নির্দেশেই গুলি চলেছিল। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা প্রমাণিত হয়নি। বঞ্চিত হয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।’ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নতুন করে ফাইল খোলা হয়েছে, শহিদ পরিবারের সদস্যরা চাইলে এফআইআর করতে পারেন। পাশে থাকবে বিজেপি সরকার।

আরও পডুন: ‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। নো আইডি নো ভোট এই ইস্যুতেই সেদিন অভিযান চালিয়েছিলেন মমতা। সেই অভিযান আটকাতে গুলি চালিয়েছিল পুলিশ। ১৩ জন যুব কংগ্রেস নেতার মৃত্যু হয়। কাঠগড়ায় তোলা হয় বিগত বাম সরকারকে। পরে তৃণমূল ক্ষমতায় এসে ওইদিনের ঘটনার তদন্তে কমিশন গঠন করে। সেই কমিশন একে একে বাম সরকারের মন্ত্রী-অফিসারদের জিজ্ঞাসাবাদ করেছিল। হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। ৩০০-র বেশি সাক্ষ্য গ্রহণ করার পর কমিশন রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্টে বলা হয়েছিল যে, সেদিন গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল না। নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল কমিশন। কিন্তু সেই রিপোর্ট বাস্তবে কার্যকর করা হয়নি। এমনকী রাজ্যে ক্ষমতাতে এসে কমিশনের রিপোর্ট ঠান্ডা ঘরেই ফেলে রেখেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এদিন এমনই গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

কমিশন রিপোর্ট হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২১ জুলাইয়ের ঘটনায় অভিযুক্ত মণীশ গুপ্তকে মন্ত্রী করা হয়েছিল। মহাকরণ দখলের যুক্তি ধোপে টেকে না। কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকেওনি। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষী দিতে রাজি হননি। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দিতে বলেছিল কমিশন। আহতদের ৫ লক্ষ করে টাকা দিতে বলেছিল কমিশন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে দিয়েছিল। লজ্জা লাগে না। আমি শহিদ পরিবারের সদস্যদের বলছি আমাদের সরকার নতুন করে একুশে জুলাইয়ের ফাইল খুলেছে। আপনারা চাইলে নতুন করে এফআইআর দায়ের করতে পারেন। যা খরচ হবে আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেব।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম