‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিদেশি শক্তি ও অর্থের প্রভাবে ধর্মান্তকরণের কাজ চলছে। সেই খবর প্রশাসন মারফত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আইন আনছে বিজেপি সরকার। আজ, মঙ্গলবার বাঁকুড়া থেকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের ছয় জেলা নিয়ে এদিন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন। এটাই নিদান। আর দুটো কাজ আমার বাকি থাকবে। ধর্ম পরিবর্তন রোখা ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এটা আমি করছি। খুব শীঘ্রই নতুন আইন দেখতে পাবেন এই বিষয়ে। জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে বৈদেশিক অর্থের সাহায্যে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চলছে, সে সম্পর্কে প্রশাসন সম্পূর্ণ সচেতন। দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সীমান্তে জমি হস্তান্তর, ওবিসি তালিকা সংশোধন, ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল এবং গো-সুরক্ষা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আরও পডুন: পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে এলাকায় বিজেপি জেতার পর প্রতিশোধের রাজনীতি করেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সেই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরকে কার্যত অকেজো করে রেখেছিলেন। গত অর্থবর্ষে এই খাতে মাত্র ২০ কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে কাজ হয়েছে মাত্র ৬ কোটির! কিন্তু আমাদের সরকার মাত্র চার মাসের ভোট অন অ্যাকাউন্ট ও বাকি আট মাসের হিসেবে এই অঞ্চলের জন্য মোট ১,৬১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ১০ কোটি টাকা অফিসার-কর্মীদের বেতনের জন্য এবং বাকি ১,৬০০ কোটি টাকা মূল পরিকল্পনা খাতে খরচ করা হবে। জেলাশাসকদের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। তবে কিছু কিছু বিডিও লেভেলে এখনও জড়তা রয়েছে। সেই জড়তা কাটিয়ে বিডিও-দের আরও সক্রিয় হতে হবে, কারণ ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তাঁদের হাতেই।’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ