‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ও বাঙালির গর্ব উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হতেন আপামর বাঙালি। ভারতবর্ষের একমাত্র অভিনেতা যাঁকে মহানায়ক সম্মান দেওয়া হয়। বাঙালির কাছে উত্তম কুমার একটা আবেগ। আর সেই আবেগের কথা মাথাতে রেখেই মহানায়কের ১০০তম জন্মবার্ষিকীতে বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আজ, শুক্রবার সেই পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে মহানায়কের আবক্ষ মূর্তির উন্মোচন করেন তিনি। তারপরেই বক্তব্য রাখতে গিয়ে বেশি কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মহানায়কের জন্মশতবর্ষ নিয়ে অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন। বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন কলাকুশলী থেকে বিশিষ্টজনেরা। সেইসব দিক খতিয়ে দেখে রাজ্য সরকার উত্তম স্মরণে বেশি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। মহানায়কের জন্মশতবার্ষিকী পালন করবে রাজ্যে। আগামী ৩-৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে জন্মশতবার্ষিকী পালন করা হবে। উত্তম কুমারের নামে একটি ফিল্ম সেন্টার তৈরি হবে কলকাতায়। সঙ্গে হাজরায় থাকা উত্তম মঞ্চের সংস্কার করা হবে।’

আরও পডুন: কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

তিনি আরও বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিবস। সেই দিনটি বিশেষভাবে রাজ্যে পালন করা হবে। মহানায়কের শততম জন্মবার্ষিকী পালনের জন্য একটি কমিটি গড়া হবে। আজ নন্দনে সেই বিষয়ে রয়েছে বৈঠক। সেই কমিটির নির্দেশ অনুযায়ীই সমস্ত ব্যবস্থা করা হবে।’ এদিন কেওড়াতলা মহাশ্মশানে উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ-রা। এছাড়াও এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় ও শিল্প-সংস্কৃতি জগতের অনেকেই।

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের