সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সমবায় সমিতি নিয়ে বিগত সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার মধ্যমগ্রামে মহিলা পরিচালিত একটি সমবায় সমিতির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে রাজ্যে সমবায় আন্দোলন বিপথে চালিত হয়েছিল। প্রায় দু হাজার সমবায় সমিতি কাজ করছে না। বিগত সরকারের মুখ্যমন্ত্রীকে কিছু বলা যেত না। ওই সরকারে আমি ছিলাম। কিন্তু সমবায় নিয়ে কিছু করার ছিল না। কারণ বিগত তৃণমূল সরকারে একটাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্পপোস্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমবায় নিয়ে বোঝাতে গেলে বলত সব জানি, বোঝাতে হবে না।’

আরও পডুন: ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবাই বলে দেশে তিনটি সরকার আছে, কেন্দ্র, রাজ্য ও পঞ্চায়েত-পুরসভা। কিন্তু সংবিধানে স্বীকৃতি পাওয়া সমবায় ব্যবস্থা হল প্রকৃতপক্ষে দেশের চতুর্থ সরকার। আমি নিজে সমবায়ে থাকা ব্যক্তি। সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। মহিলা চালিত এই সমিতিগুলির মাধ্যমে নারীদের স্বশক্তিকরণ সম্ভব। বর্তমানে রাজ্যে ৬ হাজারের বেশি সমিতির মধ্যে প্রায় ২ হাজারই অকেজো। ইঞ্জিনিয়ার্স কো-অপারেটিভের ২৫ শতাংশ কাজের কোটা বন্ধ করা হয়েছে। এমনকি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে ১২ বছর এবং ওয়েবস্কে ১০ বছর ধরে নির্বাচন হয়নি। প্রাথমিকেও বন্ধ নির্বাচন। সমবায়কে গুরুত্ব না দিয়ে বিকল্প অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।’ সমবায়ে যাতে আর্থিক নয়ছয় না হয় তাই বিশেষ বার্তা দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সিকিউরিটি ছাড়া কেবল আত্মীয়তার খাতিরে লোন দেওয়া যাবে না। রাজনৈতিক নেতা বা পরিচিত মুখ হলেও ঋণখেলাপীদের ছাড় দেওয়া চলবে না। এনপিএ হলে আইনি নোটিস পাঠাতেই হবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে অডিট শেষ করতে হবে।’ কর্মসংস্থান নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘মিষ্টি দই তৈরির জন্য হাওড়ার সাঁকরাইলে আমূল ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ১৫ একর করে জমি দেওয়া হলে আমূল সেখানে আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করবে। যা ১০ থেকে ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে।’

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ