ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য এসটিএফ ও পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিন্থেটিক মাদক এমডিএমএ উদ্ধার করলেন গোয়েন্দারা। এই ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শেফালী হালদার (৫৯)। তিনি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশ ও এসটিএফের একটি যৌথ দল। সেই সময় এক সন্দেহভাজন মহিলাকে আটক করে তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ৮০০ গ্রাম এমডিএমএ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকটি এমডিএমএ (MDMA), যা একটি কৃত্রিম বা ল্যাবরেটরিতে তৈরি নিষিদ্ধ মাদক। ‘এক্সট্যাসি’ বা ‘মলি’ নামেও পরিচিত এই মাদকের বেআইনি বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে বিভিন্ন নৈশপার্টি এবং মাদকচক্রে এর ব্যবহার হয়ে থাকে বলে তদন্তকারীদের দাবি।

আরও পড়ুনঃ ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিনের অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে ধৃত মহিলার সঙ্গে আরও কেউ এই পাচারচক্রে যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে ওই বিপুল পরিমাণ এমডিএমএ আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। পাচারচক্রের মূল মাথাদের সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত শেফালী হালদারকে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…