‘বাবার দিল্লি যাত্রার পিছনে বড় টাকার খেলা রয়েছে’, দাবি শুভ্রাংশুর

শুভ্রাংশুর দাবি মুকুলের দিল্লি যাত্রার পিছনে রয়েছে টাকার খেলা যা গেরুয়া শিবির থেকে করানো হচ্ছে। আসল টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবং নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের(Mukul Roy) দিল্লি যাত্রা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এমনকি তিনি এখন ঠিক কোথায় সেটাও জানতে পারছে না তাঁর পরিবার। কেননা মুকুলের মোবাইল ফোনও বন্ধ। যদিও জল্পনা ছড়িয়েছে মুকুলের দিল্লি যাত্রার নেপথ্যে রয়েছে বিজেপি(BJP)। সম্ভবত তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পদ্মশিবিরের লোকেরাই। শুধু তাই নয় এদিনই হয়তো দেখা যাবে মুকুলের বিজেপিতে ফিরতি যোগদানের পালা। সেই সম্ভবনা যে রয়েছে ভালরকমে তা আবার টুইট করে বুঝিয়ে দিয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা(Anupam Hazra) যিনি এখন বিজেপিতেই আছেন। আর এই সব কিছু নিয়ে এদিন কাঁচাড়াপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়(Suvrangshu Roy)। তাঁর দাবি, মুকুলের এই দিল্লি যাত্রার নেপথ্যে রয়েছে বড় অঙ্কের টাকার খেলা।

আরও পড়ুন মোদিকে ধাক্কা মমতার, রাজ্যের নয়া ‘পরামর্শদাতা’ রূপক

গতকাল সন্ধ্যায় মুকুল হুট করেই তাঁর দুই ছায়াসঙ্গীকে নিয়ে কলকাতা থেকে দিল্লির পথে পা বাড়ান। দুই শহরের বিমানবন্দরে সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। শুভ্রাংশুর কাছে মুকুলের এই দিল্লি যাত্রার কোনও খবর ছিল না। তিনি খবর পেয়ে দ্রুত কলকাতা বিমানবন্দরে পৌঁছে পুলিশের কাছে আবেদন জানান মুকুলকে বিমান থেকে নামিয়ে দিতে। কিন্তু ততক্ষণে বিমান রওয়ানা দিয়েছে দিল্লির পথে। মুকুল দিল্লিতে পৌঁছাবার পর থেকেই আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছে না শুভ্রাংশু। মুকুলের মোবাইল ফোন সুইচ অফ রয়েছে। এই অবস্থায় এদিন শুভ্রাংশু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেছেন। জানিয়েছেন, ‘বাবার মানসিক পরিস্থিতি ঠিক নয়। বাবার স্পাইনাল ব্রেইন অপারেশন হয়েছে। পারকিনসন, ডিমেনশিয়া রয়েছে। হাই সুগার, হাই প্রেসারও রয়েছে। সিরোসিস অব লিভার রয়েছে। দিনে ১৮টা ওষুধ খান। ইনসুলিন নেন। বাবার এই দিল্লি যাত্রার পিছনে কোনও বড় টাকার খেলা রয়েছে। আমাকে না জানিয়ে দুই সঙ্গীকে নিয়ে দিল্লি গেছে বাবা।’

আরও পড়ুন মাত্র ৫ টাকায় ‘মা কিচেন’-এ ভাত-সবজি, সঙ্গে এবার টকডাল

এর পাশাপাশি মুকুলপুত্র জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কালকে ফোন করে খোঁজ নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য এই রাজনীতি করা হচ্ছে। বাবাকে বিমানবন্দর থেকে ফেরাতে চেষ্টা করেছিলাম। সিআইএসএফ কোনরকম সাহায্য করেনি। এয়ারপোর্ট থানায় বলেছি। মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না কিভাবে টিকিট কাটলেন? বাবা এখন বেতন পান মাত্র একুশ হাজার টাকা। এজেন্সি একজন অবাঙালি ছেলেকে পাঠিয়ে ৫০ হাজার টাকা বাবার হাতে দিয়েছে। অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আমাদের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) যেভাবে দাঁড়িয়েছে, তা কোনদিন ভুলতে পারবো না। অসুস্থ মানুষ সেটিং করতে পারে? আমি চাই বাবা রাজনীতি থেকে অবসর নিয়ে নাতি-নাতনি নিয়ে থাকুন। পরিবারের সঙ্গে কাটান। পুলিশ সবরকম সহযোগিতা করছে। প্রথম কাজ বাবাকে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা। এয়ারপোর্ট থানা ও বিধাননগরের সিপি চেষ্টা করছেন। কিন্তু দিল্লি পুলিশ কোন সহযোগিতা করছে না।’ উল্লেখ্য গতকাল মাঝ রাতে পুলিশের কাছে শুভ্রাংশু মুকুলের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান। 

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা