স্বাস্থ্যসাথী পেতে হার্নিয়ার জায়গায় অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার! চাঞ্চল্যকর ঘটনা পানিহাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : হার্নিয়ার জায়গায় অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার। পানিহাটিতে এক নার্সিংহোমে এমনই ভয়াবহ ঘটনার শিকার এক রোগী। আপাতত তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

জানা গিয়েছে, অভিজ্ঞতার শিকার উত্তর ২৪ পরগনার পানিহাটির ১ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাসের। রোগী ও চিকিৎসক দুজনের নামই বিশ্বজিৎ দাস। হার্নিয়ার ব্যথা নিয়ে অপারেশন করানোর জন্য পানিহাটি হাসপাতালে গিয়েছিলেন বিশ্বজিৎ। অভিযোগ, ওই হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ দাস তাঁকে নিজের নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দেন। সেখানে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করানোর আশ্বাস দেন। এরপরে রোগী বিশ্বজিৎ রাজি হয়ে অভিযুক্ত চিকিৎসকের নার্সিংহোমে যান। সেখানে অস্ত্রোপচারও হয়। কিন্তু ব্যাথা কমেনা। বাড়ি ফেরার কয়েকদিন পর বুঝতে পারেন তলপেটের নীচের অংশ উঁচু হয়ে রয়েছে। চিকিৎসককে বার বার জানিয়েও লাভ হয়নি। ব্যথা বাড়তে থাকলে ফের ইউএসজি করে জানতে পারেন হার্নিয়া অপারেশন হয়নি, হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন।

রোগী জানিয়েছে,  স্বাস্থ্য সাথীর কার্ডে হার্নিয়ার অপারেশন করা যায়না। সেটা করা হলে স্বাস্থ্য সাথীতে নার্সিংহোম কোনও টাকা পাবে না। তাই স্বাস্থ্যসাথী থেকে টাকা পেতেই হার্নিয়ার পরিবর্তে অ্যাপেনডিক্সের অপারেশন করিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অভিযোগ, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু