চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাজপুরে সমুদ্রে স্নান করতে গিয়ে দুর্ঘটনা, তলিয়ে গেলেন দুই চিকিৎসক

Drown
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, দিঘা: সমুদ্রতটে আবারও উদ্বেগজনক দুর্ঘটনার সাক্ষী থাকল দিঘা ও তাজপুর সংলগ্ন উপকূল এলাকা। তাজপুর সৈকতে বেড়াতে গিয়েছিলেন দুই চিকিৎসক। সমুদ্রে স্নান করার জন্য নামতে গিয়েই দুই চিকিৎসক তলিয়ে যান। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মন্দারমণি কোস্টাল থানা এবং জেলা পুলিশ। কীভাবে ঘটল এই ঘটনা, ,তা জানতে তদন্ত শুরু হয়েছে। দীর্ঘ তল্লাশির পর তাজপুর সমুদ্র থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। গতকাল, বুধবার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক দাদু ও তাঁর নাতনি। দুপুরের দিকে তাঁরা সমুদ্রে নামেন, প্রথমে জল শান্ত থাকলেও কিছুক্ষণের মধ্যেই আচমকা স্রোতের তীব্রতা বেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত নুলিয়ারা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। সময় নষ্ট না করে তাঁরা দু’জনকে সমুদ্র থেকে টেনে তোলেন। উদ্ধার করার সময়ে দু’জনেই অচৈতন্য অবস্থায় ছিলেন বলে জানা যায়। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তারপর তাদের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, ওই সময় সমুদ্রের স্রোত ছিল অত্যন্ত বেশি। লাল পতাকা টাঙানো ছিল এবং বারবার মাইকিং করে পর্যটকদের গভীর জলে না নামার জন্য সতর্ক করা হচ্ছিল। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পর্যটকরা সেই নির্দেশ মানছেন না, যার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে।  দিঘা, তালসারি ও তাজপুরের মতো সমুদ্র সৈকতে, পরপর ডুবে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। যদিও প্রশাসনের দাবি, পর্যাপ্ত সংখ্যক নুলিয়া মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত সতর্কবার্তাও দেওয়া হচ্ছে, তবুও পর্যটকদের অসতর্কতা এবং প্রাকৃতিক স্রোতের অনিশ্চয়তা মিলিয়ে পরিস্থিতি বারবার বিপজ্জনক হয়ে উঠছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রাহুল-এর মৃত্যুর ঘটনা সামনে আসে। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে জানা যায়, জলে ডুবে যাওয়ার ফলে তাঁর ফুসফুস স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল। চিকিৎসকদের মতে, ডুবে যাওয়ার সময় ফুসফুসে জল ঢুকে এই ধরনের অবস্থা তৈরি হয়, যা শেষ পর্যন্ত শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়ায়।বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, সমুদ্রস্নান যতই আনন্দের হোক না কেন, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে যদি নিয়ম না মানা হয়। আন্ডারকারেন্ট, হঠাৎ ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি, এবং জোয়ার-ভাটার পরিবর্তন—সব মিলিয়ে সমুদ্রের আচরণ কখনওই পুরোপুরি পূর্বানুমান করা যায় না।পর্যটন মরশুমে দিঘা, তাজপুর-সহ সমগ্র উপকূল এলাকায় ভিড় বাড়ছে। এই অবস্থায় প্রশাসনের পাশাপাশি পর্যটকদেরও আরও দায়িত্বশীল হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুলিয়াদের নির্দেশ মেনে চলা, নির্দিষ্ট সীমার বাইরে না যাওয়া এবং সতর্কবার্তা উপেক্ষা না করা—এই কয়েকটি বিষয় মেনে চললেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মত তাঁদের। পরপর এই ঘটনাগুলি শুধু শোকই নয়, এক বড় সতর্কবার্তাও দিয়ে গেল—সমুদ্র কখনওই পুরোপুরি নিরাপদ নয়, আর সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে মর্মান্তিক পরিণতি।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ