সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: সুদূর জম্মুতে একটি সোনার দোকানে কাজ করেন পূর্ব মেদিনীপুর জেলার সৌমেন পাত্র। তার কাছে প্রচুর সোনা রয়েছে। এই ধারণা থেকে রবিবার খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকায় সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে অপহরণ করে আট দুষ্কৃতী। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে নাকা চেকিং শুরু হয় জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। দুষ্কৃতীরা ওই সোনার দোকানের কারিগরকে অপহরণ করে নিয়ে পালানোর সময় তমলুক থানার (Tamluk P.S.)পুলিশের নাকা চেকিংয়ে হাতেনাতে ধরা পড়ে। জানা গেছে, নিমতৌড়িতে অপহৃত সোনার দোকানের কারিগর সহ দুষ্কৃতীদের গাড়ি সহ আটক করে পুলিশ। এরপর অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ।

ওই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সৌমেন পাত্রর কাছে নাকি অনেক সোনা রয়েছে এই খবর পেয়েই তাঁরা তাঁকে অপহরণ করেছিল। ওই সোনার কারিগর যে সোনার দোকানে জম্মুতে কাজ করতেন, সেখান থেকে প্রচুর সোনা চুরি করে বাংলায় ফিরেছেন এমনটা জানতে পারে অপহরণকারীরা। সেই সোনা হঠাৎ এই সৌমেন পাত্রকে(Soumen Patra) অপহরণ করেছিল তাঁরা। তাদের উদ্দেশ্য ছিল ওই সোনার কারিগরকে বর্ধমান জেলার কোথাও নিয়ে গিয়ে আটকে রাখা। কিন্তু সৌমেন পাত্র অপহরণ হওয়ার পরেই পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ তা জানতে পেরে দ্রুত জেলার পুলিশ সুপার মিতুন কুমার দেকে বিষয়টি জানান। পুলিশ সুপারের তৎপরতায় অপহরণের সঙ্গে সঙ্গেই খড়গপুর হাওড়া জাতীয় সড়কে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়।

পুলিশের এই তৎপরতা তমলুক থানার পুলিশের নাকা চেকিঙে নিমতৌড়িতে(Nimtouri) ধরা পড়ে অপহরণকারীরা। ফলে তাদের ওই সোনা কারিগরকে অপহরণ করে বর্তমানে খন্ড ঘোষে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ ধৃত আট অপহরণকারী কে সোমবার তমলুক জেলা আদালতে(Tamluk Court) পেশ করে। তদন্তের স্বার্থে অপহরণকারীদের হেফাজতি নিয়ে জেরা করবে পুলিশ। যে সোনার কারিগরকে অপহরণ করা হয়েছিল সেই সৌমেন পাত্রর বাড়ি ডেবরাতে। তমলুক ও পাঁশকুড়া থানার যৌথ উদ্যোগে অপহরণকারীরা আপাতত পুলিশ হেফাজতে। তাদের জেরা করে এই চক্রের আর কোন অপরাধ আছে কিনা এবং এই পরিকল্পনার পেছনে আর কি কি উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা