তমলুকের তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,আদালতের নির্দেশে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা নির্যাতিতা এক মহিলা তমলুকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তমলুক থানায়(Tamluk P.S.)।কিন্তু তমলুক থানা অভিযোগ না নেওয়ায় তিনি কোর্টের দ্বারস্থ হন।আদালত পুলিশকে নির্দেশ দেয় এফআইআর দায়ের করার। সেই মতো গত ২৫ তারিখ তমলুক থানায় এফআইআর দায়ের হয়।নির্যাতিতার অভিযোগ কোনও একটি ক্ষেত্রে তার প্রতি অন্যায় হয়েছিল পূর্বে। সেই কেস আদালতের বিচারাধীন।তিনি বর্তমানে তমলুকে তার ভাড়া বাড়িতে থাকেন ।সেই কেস সংক্রান্ত ব্যাপারে তমলুকের বিধায়ক কার্যালয়ে(tamluk MLA Office) তিনি গেলে তার সাথে তৃণমূলের তমলুক সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিব্যেন্দু রায়ের সাথে পরিচয় হয়।দিব্যেন্দু রায়(Dipendu Roy) তাকে সুবিচার ও কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত বছরের ২২ অক্টোবর দিব্যেন্দু রায় কথা বলার অছিলায় তার ভাড়া বাড়িতে যান। অভিযোগ সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনার পরেই থানার দ্বারস্থ হন নির্যাতিতা। কিন্তু থানায় অভিযোগ না নেওয়ায় তিনি কোর্টের দ্বারস্থ হন।কোর্ট পুলিশকে নির্দেশ দেয় এফ আই আর স্টার্ট করার জন্য। সেই মতো গত ২৫ তারিখ তমলুক থানায় এফ আই আর(FIR) দায়ের হয়। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দিব্যেন্দু রায় দাবি করেছেন, গত কয়েক মাস আগে বিধায়ক কার্যালয়ে ওই মহিলার সাথে তার আলাপ হয়। ওই মহিলার চাকরি চলে যাওয়ায় তিনি চাকরির জন্য বলেছিলেন ওই তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা এও দাবি করেন, ওই মহিলা আগে একই অভিযোগে এক বিজেপি নেতাকে জেল খাটিয়েছিলেন। এটা মহিলার ব্যবসা। তিনি এভাবেই মানুষকে ফাঁসানোর চক্রান্ত করেন।

তমলুকের তৃণমূল নেতৃত্বের দাবি ওই মহিলাকে আমরা আগে থেকেই চিনি। উনি বিজেপি নেতাদের ফাঁসিয়েছেন, যখন তাদের ফাঁসানো শেষ হয়ে গেল, তখন টার্গেট করলেন তৃণমূল নেতাদেরকে। তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। পুরো ঘটনা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বে দাবি তৃণমূল নেতা বা কর্মীদের চরিত্রের গন্ডগোল প্রায় সকলের রয়েছে। পুলিশি তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ