ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে ডোমজুড়বাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন। গালভরা কথা বলে ভোট ভিক্ষা চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দাদের মিথ্যের ফানুস দেখিয়েছিলেন তাপস মাইতি। তার প্রমাণ, ভোটে জেতার পর প্রতিশ্রুতি পূরণ তো দূর এলাকা থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি আবার ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ঝড়-জল দুর্যোগ, ডেঙ্গু পরিস্থিতি এসবের মাঝে বেপাত্তা বিধায়ক তাপস মাইতি। স্থানীয় বাসিন্দারা তাই পড়েছেন মহা ফাঁপড়ে। নিজেদের সুবিধা-অসুবিধা বা সমস্যার কথা কাকে জানাবেন থই খুঁজেই পাচ্ছে না ডোমজুড়বাসী। পরিস্থিতি এমন যে, বিধায়ক তাপস মাইতির নামে নিখোঁজ পোস্টার দিতে বাকি রেখেছে এলাকাবাসী।

ডোমজুড়ের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্তা জানিয়েছেন, সামনেই দুর্গাপুজো, রাজ্য সরকারের অনুদানের টাকা চাইতে গেলে বিধায়কের চিঠি লাগবে। কিন্তু বিধায়ক কোথাও থাকেন বা আছেন তার কোনও খোঁজ নেই। মাঝে মাঝে ফেসবুকে উদয় হন আবার সময়ে বিশেষে অস্ত চলে যান। এখন দুর্গাপুজোর অনুদানের টাকা কীভাবে পাওয়া যাবে তা নিয়ে চিন্তিত আমরা। ওই ক্লাব কর্তা জানিয়েছেন, অগত্যা পার্শ্ববর্তী বিধায়কের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছেন তাঁরা। এলাকাবাসীদের একটাই দাবি, বিধায়ক হয়েছেন মানুষের পাশে দাঁড়াবেন বলে, অন্তত তেমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাপসবাবু। কিন্তু ভোট নিয়েই পগারপাড়! আর এই কারণেই তৃণমূলের উপরই বেজায় চটেছে এলাকাবাসী।

আরও পডুন: স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

বিজেপির দাবি, দুর্নীতি, জমি কেলেঙ্কারি ও সিন্ডিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন বিধায়ক তাপস মাইতি। এখন বিজেপি সরকার আসতেই গা ঢাকা দিয়েছেন তিনি। যাতে সমস্ত কেলেঙ্কারি থেকে পালিয়ে বাঁচা যায়। স্থানীয় ঋতব্রত শিবিরের তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। কটাক্ষ করতে ছাড়েননি মমতাপন্থী তৃণমূলের নেতারা। কিন্তু সব রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, আকচা আকচি, থাকবেই। কিন্তু ডোমজুড়বাসীর দাবি, তাঁদের প্রতিশ্রুতিগুলির কী হবে? তাঁদের সমস্যার সমাধান কে করবেন? উত্তর নেই কারোর কাছে।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের