বিজেপি নেতাদের উস্কানি ভাষণ সন্ত্রাস তৈরি করছে : তাপস রায়

Share:

নিজস্ব প্রতিনিধি গাইঘাটা: বিজেপির নেতা ও বিধায়করা যে ধরনের ভাষা ব্যবহার করছে তা সন্ত্রাস তৈরি করছে। মানুষ ওদের এই ভাষা গ্রহণ করছে না। তাই ওরা সব জায়গায় পরিত্যাগ হচ্ছে। রাজনৈতিকভাবে কোন দিশা খুঁজে না পেয়ে ভাষার মাধ্যমে সন্ত্রাস তৈরি করার চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার গাইঘাটায় পঞ্চায়েত নির্বাচনের রোড শোতে(Road Show) অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়(Tapas Roy)।

সম্প্রতি বনগাঁ দক্ষিণের বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে ভাষণ দিতে গিয়ে বলেন, ক্ষমতায় এলে তারা পুলিশদের দিয়ে তৃণমূল নেতাদের এনকাউন্টার করাবেন। এ বিষয়ে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। সেই প্রসঙ্গে ভাষার মাধ্যমে সন্ত্রাস বলে মন্তব্য করেন তৃণমূল নেতা ও বিধায়ক তাপস রায়।

এদিন উওর ২৪ পরগনা জেলার গাইঘাটার কুলপুকুর মন্দির থেকে ধর্মপুর পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের রোড শো – এর মাধ্যমে প্রচার শুরু করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Forest Minister jotipriyo Mallick) ও বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তাপস রায় । প্রথমে তারা কুলপুকুর কালীমন্দিরে প্রণাম করে পায়ে হেঁটে প্রচার শুরু করেন । এই পথযাত্রা ছিলেন ওই এলাকার সব পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীরা। এই মিছিল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর