তারাপীঠে গণধর্ষণের শিকার পুরোহিতের স্ত্রী, গ্রেফতার ২ অভিযুক্ত, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম:এবার তারাপীঠে গণধর্ষণের শিকার পুরোহিতের স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। মহিলার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, বীরভূমের(Birbhum) বাসিন্দা ওই পুরোহিত যুবক বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন দম্পতি।

শোনা যাচ্ছে, বিয়ের পর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে অভিযুক্ত দুই যুবক তা জানতে পেরে যায়। যুগলের উপর নজরদারি শুরু করে। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও তুলে রাখে। এর পর ওই ছবি স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে রবিবার রাতে বধূকে নির্জন জায়গায় নিয়ে যায় সুপ্রিয় রায় ও বর্ষণ পাল নামে দুই যুবক। সেখানেই বধূকে গণধর্ষণ(Gang Rape) করা হয়।

সূত্রের খবর, নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা বধূ ও তাঁর প্রেমিকের ছবি স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এর পরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। মহিলা পুলিশে লিখিত অভিযোগ জানাতেই গ্রাম থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার(Mallarpur P.S.) পুলিশ। গৃহবধুর প্রেমিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে দিচ্ছে বহু প্রশ্ন।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা