অমাবস্যার অন্ধকারে রোজগারে আলোর রোশনাই তারাপীঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: শুক্রবার কৌশিকী অমাবস্যায় রোজগারে আলোর রোশনাই দেখল তারাপীঠ। রেকর্ড পরিমাণ ভক্ত সমাগম ঘটেছে এ বছর তারাপীঠে(Tarapith)। মোট ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। গত বছরের তুলনায় আবগারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ৬০ লক্ষ টাকার অতিরিক্ত মদ(Wine) বিক্রি হয়েছে। এ বছর তারাপীঠে ৫ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। কোন হোটেলেই ঘর খালি ছিল না। তবে হোটেলে অতিরিক্ত ঘর ভাড়া যাতে না নেওয়া হয় তার জন্য প্রশাসন ছিল তৎপর। চালু করা হয়েছিল পর্যটকদের জন্য বিশেষ “হেল্প ডেক্স”। গোটা তারাপীঠ জুড়ে কয়েক হাজার পুলিশ ফোর্স মোতায়ন করা হয়েছিল। মূল তারাপীঠ শহরে কৌশিকী অমাবস্যার(Kaushiki Amayabashya) আগের দিন থেকে বহিরাগত যানবাহন চলাচলের গতি নিয়ন্ত্রণ করেছিল পুলিশ। লাগানো হয়েছিল অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। ড্রোনের(Drone) মাধ্যমে নজরদারি চালানো হয়েছিল। কৌশিকী অমাবস্যার ভোরবেলা থেকেই মা তারাকে দর্শন করার জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের মূল ফটক।

যদিও ভক্তদের মধ্যে কেউ কেউ ১৫০০টাকা এবং ২০০০ টাকা দিয়ে আগাম লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার সুযোগকে কেন্দ্র করে খুব উগড়ে দিয়েছে। মন্দির কমিটির দিকে আঙুল তুলেছে সাধারণ ভক্তরা। তাদের বক্তব্য যারা টাকার বিনিময় লাইনে দাঁড়াতে পারেননি তাদের দীর্ঘক্ষণ মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় এবং বৃষ্টিতে ভিজতে না হয় তার জন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল নেমেছিল এবার।উৎসবমুখর হয়ে উঠেছিল তারাপীঠ মন্দির চত্বর।

শুক্রবার ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত ছিল তারাপীঠ মন্দির চত্বর। ফুল, আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছিল দেবীর আঙিনা। সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গলারতির পর খুলে দেওয়া হয়েছিল গর্ভগৃহ।শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়েছিল অমাবস্যা তিথি। সন্ধেবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে ছিল আলাদা আয়োজন। ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো-আরতি দেখার ব্যবস্থাও করেছিল মন্দির কর্তৃপক্ষ।অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি ছিল। মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে ছিল ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে মোতায়েন ছিল ২,৭০০ পুলিশ কর্মী। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে ২১টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছিল।ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহ, আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হয় তারাপীঠে। আর তাতেই এই উৎসবে রেকর্ড পরিমাণ মত বিক্রি হয় তারাপীঠে।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে