এই মুহূর্তে

নবান্ন ও স্বাস্থ্য ভবনের নাম ব্যবহার করা প্রতারকদের ফাঁদে পা, খোয়ালেন লক্ষাধিক টাকা তারাপীঠের সেবাইত

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ:নবান্ন ও স্বাস্থ্য ভবনের নাম করে রামপুরহাট মেডিকেল কলেজের সুপার সৌম্য সিংহর নাম ব্যবহার করা প্রতারকের কাছে প্রতারিত হলেন তারাপীঠের সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়(Taramay Mukhopadhay)। জানা গেছে, তাঁর একটা ইলেকট্রিক স্কুটির শোরুম আছে।গত ১০ই ফেব্রুয়ারি তারাময় বাবুর কাছে নবান্ন ও স্বাস্থ্য ভবনের নাম করে একটি ফোন আসে। সেই ফোনে তাকে জানানো হয়, রামপুরহাট মেডিকেল কলেজের জন্য ২৮টি ইলেকট্রিক স্কুটি নেওয়া হবে। সেই মতো তাকে টেন্ডার জমা দিতে বলেন প্রতারক।

টেন্ডার জমা দেওয়ার নাম করে ধাপে ধাপে নানা অছিলায় প্রায় ১ লক্ষ ৪৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ১১ ফেব্রুয়ারি তারা ময় বাবু বুঝতে পারেন তিনি প্রচারিত হয়েছেন।যদিও তার আগে তার মোবাইলে রামপুরহাট মেডিকেল কলেজের(Rampurhat Medical College ) নামে ১৪ লক্ষ টাকা চেকের ছবি পাঠায় প্রতারক। তাঁর কাছ থেকে ১লক্ষ ৪৬হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এর পর তিনি সাইবার ক্রাইম ও স্থানীয় প্রশাসনকে জানান বিষয়টি। এই ভাবে নবান্ন নাম ব্যবহার করে এবং স্বাস্থ্য দফতরের নামে প্রতারিত করা নিয়ে চিন্তিত রামপুরহাটবাসী।

তারাময় মুখোপাধ্যায় আরও বলেন, এই ধরনের ডিজিটাল প্রতারণার বিষয়ে সকলকেই সতর্ক হতে হবে। তবে নবান্ন এবং স্বাস্থ্য দপ্তরের নাম করে যে প্রতারণা চক্র গজিয়ে উঠেছে তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত পুলিশের। সাধারণ মানুষ নবান্ন এবং স্বাস্থ্য দপ্তরের নাম শুনলে কিছুটা আশা ভরসা পায় ।সেখানে এই ধরনের প্রতারকদের খপ্পরে পড়লে সর্বস্বান্ত হতে হবে সাধারণ মানুষকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ