এবারও দক্ষিণেশ্বর ঘাটে মহালয়ায় তর্পণ করা যাবে না

আগামী বুধবার মহালয়া, ওই দিন গঙ্গার ঘাটগুলিতে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভিড় জমান অসংখ্য মানুষ। গত বছর করোনা সংক্রমণের জেরে তর্পণে নিষেধাজ্ঞা ছিল সব ঘাটেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার মহালয়া, ওই দিন গঙ্গার ঘাটগুলিতে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভিড় জমান অসংখ্য মানুষ। গত বছর করোনা সংক্রমণের জেরে তর্পণে নিষেধাজ্ঞা ছিল সব ঘাটেই। কিন্তু এ বছর করোনা সংক্রমণ নিম্নমুখী, টিকাকরণও চলছে জোরকদমে। ফলে এবার তর্পণ করা নিয়ে আশাবাদী ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এরমধ্য়েই এল আশাহত হওয়ার খবর। মহালয়ার দিন দক্ষিণেশ্বর প্রাঙ্গন সংলগ্ন ঘাটে করা যাবে না তর্পণ, কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের।

দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মহালয়ার দিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির প্রাঙ্গন এবং সিংহদরজা। কোভিড পরিস্থিতিতে যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। প্রতি বছরই মহালয়ার দিন ভোর থেকে কয়েক হাজার পূণ্য়ার্থী ভিড় করেন দক্ষিণেশ্বরে। পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আসা অনেকেই পুজো দিয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবারও মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দির এবং সংলগ্ন গঙ্গার ঘাট বন্ধ থাকবে। তবে এই নির্দেশিকা শুধুমাত্র দক্ষিণেশ্বর ঘাটেই জারি করা হয়েছে। কলকাতার অন্যান্য ঘাটে আদৌ তর্পণ করা যাবে কিনা সেটা সম্পর্কে এখনও কিছুই জানায়নি নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন করোনা পরিস্থিতি এবং তৃতীয় ঢেউয়ের প্রভাব দেখে পুজোর আগে সিদ্ধান্ত নেওয়া হবে পুজোর গাইডলাইন নিয়ে। এবার মহালয়ার পাঁচ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো।

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের