আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ রবিবার (৩১ মে), কেমন যাবে মেষ থেকে মীনের দিন-

মেষ: প্রবল মানসিক চাপের মধ্যে দিনটা কাটবে। কর্ম, অর্থ ও আয়ের ক্ষেত্র সুবিধার হবে না। অপ্রত্যাশিত যোগাযোগ, কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে। শুভকর্মে অর্থ ব্যয় ও কারও সহায়তায় উপকৃত হবেন। প্রেমে মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হতে পারে।

বৃষ: দিনের প্রথমে আনন্দের মধ্যে কাটালেও শেষের দিকে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দেবে। সামান্য বিষয়ে মানসিক উৎকণ্ঠার সৃষ্টি করবে। কোনও কাজ শেষ মুহূর্তে এসে পণ্ড হবে। কর্মক্ষেত্র গতানুগতিক। কোনও সংবাদ আনন্দ দেবে। সামান্য আয় বাড়বে। কোনও সৎ কর্মে অর্থ ব্যয় হবে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।

মিথুন: উদাসীনতা ও খামখেয়ালি মনোভাব ত্যাগ করতে হবে। স্পষ্ট কথা বলার জন্য অন্যের অপ্রীতিভাজন হতে পারেন। আর্থিক বৃদ্ধি হলেও ব্যয় বাড়বে। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা। দিনটা বেশ আনন্দের মধ্যেই কাটবে। হঠাৎ ঝোঁকের বশে কোথাও বেড়াতে যেতে পারেন।

কর্কট: দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়েই কাটবে দিনটা। কোনও কাজেই তেমন সাফল্য মিলবে না। কারও সাহায্য পেতে পারেন। লক্ষণীয় কোনও আর্থিক পরিবর্তন না হলেও অর্থ হাতে আসবে। তবে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দবর্ধক। শরীর চলনসই।

সিংহ: দিনটা মোটামুটি চলনসই হলেও সর্বাঙ্গীণ লক্ষণীয় কোনও পরিবর্তনের আশা নেই। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। কর্মক্ষেত্র চলবে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হবে। মনের উপর চাপ বৃদ্ধি পাবে। কোনও বিশেষ কাজের ভার পরবে।

কন্যা: কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আয়ের ক্ষেত্র আগের তুলনায় উন্নত হবে। সাধারণ আয় ছাড়াও টুকটাক অর্থাগম হবে। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ হতে পারে। নতুন কিছু কেনাকাটা করতে পারেন। অযাচিত কোনও দ্রব্য লাভ এবং নিজ গুণে প্রশংসিত হবেন।

তুলা: কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ আলোকপাত করবে। হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। সামান্য আর্থিক উন্নতি হবে। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়।

বৃশ্চিক: দিনটা আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আগের তুলনায় আয় একটু বাড়বে। কোনও সুখবর পেতে পারেন। অপ্রত্যাশিত অর্থলাভ হবে। মানসিক আমেজ নষ্ট ও চঞ্চলতা বৃদ্ধি হবে। অযথা সমালোচনার সম্মুখীন হতে পারেন। ঘরে অশান্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। শারীরিক ম্যাজমেজে ভাব সৃষ্টি হতে পারে।

ধনু: কাজের জায়গায় নৈরাশ্যের মধ্যেও আশার আলো দেখা দিতে পারে। নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন। আয়ের ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। টুকটাক অর্থাগম হবে। সাংসারিক ব্যাপারে অশান্তি সৃষ্টি হতে পারে। মানসিক ও শারীরিক অস্বস্তি থাকবে। কোনও ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে পারেন।

মকর: মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা কাটবে। মানসিক উত্তেজনার জন্য কোনও বিবাদে লিপ্ত হতে পারেন। কোনও কাজের জন্য সম্মান লাভ করতে পারেন। সামান্য অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। কারও বিশেষ অনুরোধ রক্ষা করতে হবে।

কুম্ভ: কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি এবং অপ্রত্যাশিত অর্থলাভ হবে। মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকবে পূর্ণ মাত্রায়। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ হতে পারে। অকারণে কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি পাবে।

মীন: পারিবারিক, মানসিক, আর্থিক দিক থেকে দিনটা নৈরাশ্যের সৃষ্টি করবে। নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্য মিলবে না। মতবিরোধ হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্র চলনসই।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার