নাগরাকাটায় দুর্গতদের পাশে চা বাগানের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা : বৃষ্টি কমায় বিপর্যয় কিছুটা কমেছে। কিন্তু বন্যায় যাঁরা সব হারিয়েছেন, তাঁদের স্বাভাবিক হতে সময় লাগবেই। সেই সময় দিতে হবে তাঁদের। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এবার অসহায়দের পাশে দাঁড়িয়েছে চা বাগানের মেয়েরা।

জানা গিয়েছে, সবে পড়াশোনা শেষ করে সিভিকের কাজ করছেন। পরিবারে মা ছাড়া তাঁদের কেউ নেই। চা বাগানে কাজ করে মা যেকটা পয়সা আনেন, নিজের সিভিকের কাজে যা রোজগার হয়, তা দিয়েই চলে সংসার। এক কথায় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সকলের। তারমধ্যেও অন্যের জন্য প্রাণ কাঁদে তাঁদের। নিজেদের ঠিক মতো খাওয়া জোটে না। কিন্তু এই বিপর্যয়ের সময় গুর্গতদের পাশে দাঁড়াতে পিছপা হয়নি তাঁরা।

কেউ কেউ পড়াশোনার পাশাপাশি মোমোর দোকান চালায়, আবার কেউ কেউ সরকারি চাকরির চেষ্টা করছেন। নিজেদের সমস্যার কথা ভুলে গিয়ে চা বাগানের সেই ছাত্রীরাই সামর্থমতো জিনিস নিয়েই দাঁড়িয়েছেন নাগরাকাটায় বামনডাঙায় বন্যা দুর্গতদের পাশে। জানা গিয়েছে, নিজেদের ঘরে থাকা চাল-ডাল সহ জামাকাপড় নিয়ে তারা ট্রাক্টরে করে ডায়না নদী পেরিয়ে পৌঁছলেন দুর্গত গ্রামে। অসহায় পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। চা বাগানের মেয়েদের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছে প্রশাসন।

বন্যাদুর্গতদের কথা চিন্তা করে কমিউনিটি কিচেন চালু রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জল নামলে চায়ের জমির সমীক্ষাও করা হবে বলে জানিয়েছে তিনি। ভেঙে যাওয়া রাস্তা ও সেতু নির্মাণের কথাও বলা হয়েছে। তিনি জানিয়েছেন, সবরকমভাবে অসহায়দের পাশে থাকবে প্রশাসন। এরমধ্যেই দুর্গতদের পাশে নিজেদের সর্বস্ব নিয়ে চা বাগানের মেয়েদের থাকার ঘটনা নজিরবিহীন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান