সিভিক পুলিশকে মাঝ রাস্তায় ফেলে বেধড়ক মার, গ্রেফতার স্কুল শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় হেলমেট না পরে বাইক চালালেই পুলিশ ধরে। আর এই রকম ঘটনা তো রোজ দেখা যায়। এবার বিনা হেলমেটের এক বাইক আরোহীর গাড়ি চালানোর ছবি তুলে রেখেছিলেন এক সিভিক পুলিশ। তবে সেদিন কিছু না বললেও স্কুল শিক্ষকের রাগ জমা ছিল মনে মনেই। সেখান থেকেই এই ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ডে ওই সিভিক ভলান্টিয়ারকে দেখা মাত্রই শুরু হয় বচসা। তার পর সিভিক পুলিশকে রাস্তায় ফেলে হঠাৎ মারতে শুরু করে শিক্ষক হেমন্ত মণ্ডল। ঘটনা দেখেই আসে পাশে থাকা লোকজন চলে আসে তাঁদের ছাড়াতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। ঘটনাস্থলে এসেই পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়।

সূত্রের জানা গিয়েছে, অভিযুক্ত হেমন্ত মণ্ডল কড়িধ্যা বিদ্যানিকেতনের ইতিহাস বিষয়ের শিক্ষক। রোজ স্কুলে যাওয়া ও আসা বাইকে চেপেই। কিন্তু কিছু দিন আগে হেলমেট না পরেই বাইক চালাচ্ছিলেন হেমন্ত মণ্ডল। সেটা সিভিক পুলিশের চোখে পড়তেই বাইক থামিয়ে মোবাইল ফোনে তাঁর হেলমেট ছাড়া একটি ছবি তুলে রেখেছিলেন ওই সিভিক কর্মী।

এ দিন ওই সিভিক কর্মী সিউড়ি বাসস্ট্যান্ডে নিজের ডিউটি করছিলেন। রাস্তার ধারে ওই পুলিশ ককর্মীকে দেখেই রেগে যান হেমন্ত। সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে সিভিক ভলান্টিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। তিনি গলা উঁচু করে জানতে চান আগের দিন তাঁর ছবি কেন তোলা হয়েছিল। তার পরই দুজনের মধ্যে অশান্তি লেগে যায়। তার মাঝেই হঠাৎ ভলান্টিয়ারের উপর ঝাঁপিয়ে পড়েন ওই শিক্ষক। এমনকী চুলের মুঠি ধরে সিভিক পুলিশকে মারতে আরম্ভ করেন। তার পরই তাঁকে গেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যেই স্কুলে হেমন্তবাবু কাজ করেন সেখানের বাকি শিক্ষক-শিক্ষিকারাও তাঁর উপর ক্ষুব্ধ। কড়িধ্যা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা সুজাতা সাহা জানিয়েছেন, “স্কুলেও একবার শিক্ষক-শিক্ষিকাদের মারধর করতে গিয়েছিলেন। মাঝেমধ্যেই কামাই করেন, কিন্তু হাজিরা খাতায় সই করেন জোর করে।”

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির