চাকরিহারা হলেন শান্তিপুরের একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা

শান্তিপুরের চুপ থাকার গার্লস উচ্চ বিদ্যালয়ের ছয় জনের চাকরি গিয়েছে। যাঁদের মধ্যে পাঁচজন শিক্ষিকা, একজন নন-টিচিং স্টাফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। এখনও পর্যন্ত উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, ফারাক্কা-সহ অসংখ্য শিক্ষকের চাকরি হারানোর খবর মিলেছে। কোথাও কোথাও গ্রুপ ডি শিক্ষাকর্মীও চাকরি খুইয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের রায়ে। এবার নদিয়া জেলার শান্তিপুরের বিভিন্ন সরকারি স্কুল থেকে চাকরিহারা শিক্ষকদের খবর এলো। শান্তিপুরের চুপ থাকার গার্লস উচ্চ বিদ্যালয়ের ছয় জনের চাকরি গিয়েছে। যাঁদের মধ্যে পাঁচজন শিক্ষিকা, একজন নন-টিচিং স্টাফ।

জানা যায়, চাকরিহারা শিক্ষকদের মধ্যে রয়েছেন দু’জন পদার্থবিদ্যার শিক্ষক, দু’ জন জীবন বিজ্ঞান এবং একজন শিক্ষাবিজ্ঞানের শিক্ষিকা। অপরদিকে শান্তিপুর ব্লকের হরিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় থেকেও চারজন শিক্ষক চাকরি হারিয়েছেন। যাদের মধ্যে আছেন একজন খাঁটি বিজ্ঞানের শিক্ষক, একজন ইংরেজি শিক্ষক, বাকি দু’জন জীববিজ্ঞানের শিক্ষক। অপরদিকে শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দির ওরিয়েন্টাল অ্যাকাডেমি তন্তুবায় উচ্চ বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয় শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। যদিও সেই সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষরা কেউই মুখ খুলতে নারাজ সংবাদমাধ্যমের সামনে। সেইসড বিদ্যালয়ের এখন টিচার ইনচার্জ জানিয়েছেন, যে সকল শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাঁরা সকলেই খুব অভিজ্ঞ। এবং ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে শিক্ষকতা করেছেন। আজ তাদের এই দুর্দিনে কথা বলার ভাষা হারিয়ে গিয়েছে।

এতদিন কাজ করে এই দিন দেখতে হবে ভাবা যায়নি। যদিও সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা বিদ্যালয়ে আসবেন বলেই জানিয়েছেন নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ সঞ্জয়বাবু। কিন্তু চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মানসিক অবস্থা এতটাই খারাপ, তাদেরকে রীতিমতো বাড়ির অভিভাবকদের ডেকে এনে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবে শান্তিপুরের সুত্রাগড় গার্লস হাই স্কুল এবং নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সব থেকে বেশি।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের