Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোগী সমেত অ্যাম্বুলেন্স ও যাত্রী সহ মারুতি পড়ল পুকুরে

বর্ধমান শহরের নবাবহাটে ১০৮ শিবমন্দির সংলগ্ন একটি পুকুরের ধার দিয়ে চলে যাওয়া সিউড়ি রোডে থেকে বাঁক নেওয়ার সময় অন্য একটি গাড়ি প্রথমে মারুতি ও অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করতে গিয়ে একদম রাস্তার ধারে চেপে দেয়। যার ফলে মারুতিটি রাস্তার পাশেই একটি পুকুরের জলে পড়ে যায়। অন্যদিকে অ্যাম্বুল্যান্সটি পাড়ে ঝুলতে থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল বৃষ্টির মধ্যে বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন এক রোগী সহ ৮জন যাত্রী ও দুই চালক। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানের নবাবহাট এলাকার ১০৮ শিবমন্দির সংলগ্ন পুকুড়পারের রাস্তা। কার্যত পুকুরের জলে পড়ে ঠাণ্ডার মধ্যে হাবুডুবু খেতে খেতে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সবাই। তারিফ করতে হয় স্থানীয় বাসিন্দাদেরও যারা দ্রুত তৎপরতার সঙ্গে উদ্ধার করেছেন ওই ১০জনকে। তাঁরা দ্রুত এগিয়ে এসে পুকুরের জলে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে হাত না লাগালে শুক্রবার কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বর্ধমান শহরে।

জানা গিয়েছে, এদিন সকালে বৃষ্টির মধ্যেই একটি অ্যাম্বুলেন্স ও একটি মারুতি গাড়ি গুসকরার দিক থেকে বর্ধমানে আসছিল সিউড়ি রোড ধরে। অ্যাম্বুলেন্সে একজন রোগী সহ ৩জন যাত্রী ও চালক ছিলেন। মারুতিতে ৪জন যাত্রী ও চালক ছিলেন। বর্ধমান শহরের নবাবহাটে ১০৮ শিবমন্দির সংলগ্ন একটি পুকুরের ধার দিয়ে চলে যাওয়া সিউড়ি রোডে থেকে বাঁক নেওয়ার সময় অন্য একটি গাড়ি প্রথমে মারুতি ও অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করতে গিয়ে একদম রাস্তার ধারে চেপে দেয়। যার ফলে মারুতিটি রাস্তার পাশেই একটি পুকুরের জলে পড়ে যায়। অন্যদিকে অ্যাম্বুল্যান্সটি পাড়ে ঝুলতে থাকে। মারুতিটি পুকুরের জলে পড়তেই ৪ আরোহী সমেত তা তলিয়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে উদ্ধারে ছুটে আসেন স্থানীয়রা। এলাকার যুবকেরাই ঝাঁপিয়ে পড়ে তাঁদের উদ্ধার করেন। অ্যাম্বুল্যান্সটিও পাড়ে ঝুলছিল। সেখান থেকে রোগী ও আরোহীদের উদ্ধার করেন ওই যুবকেরাই। এ বিষয়ে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানান, বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি