ব্যাপক উত্তেজনা শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারাখানায়

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: দীর্ঘ বেশ কয়েক মাস ধরেই মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসছে শ্যামনগর (Shyamnagar)এক্সাইড ব্যাটারি কারখানার নাম। মূলত এই কারখানার দুটি ইউনিয়নের মধ্যে শ্রমিক বিবাদ চরমে। দুপক্ষের দ্বন্দ মাঝেমাঝেই প্রকাশ্যে চলে আসছে। এবার কারখানার বিভাগ স্থানান্তর নিয়ে অশান্তি দুই গোষ্ঠীর মধ্যে।

মূলত কারখানার শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সমর্থিত পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের সদস্যদের মধ্যে মাঝেমধ্যেই নানান বিষয়ে অসন্তোষ দেখা দেয়। আজ কারখানার ভেতরে শ্রমিক বিক্ষোভের মধ্যেই আচমকা কারখানা কর্তৃপক্ষ পুলিশ ডাকে বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনি এবং উত্তেজনা থামাতে নামানো হয় র‍্যাফ(Raf) বাহিনী।কারখানা কতৃপক্ষর কাছে মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপুরন এবং বকেয়া দাবী নিয়ে বিক্ষোভ দেখান মজদুর মোর্চা ইউনিয়নের(Majdur Morcha Union) সাথে যুক্ত শ্রমিকরা।

পুলিশ ঘটনাস্থলে পৌছায়।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বেধে যায় শ্রমিকদের একাংশের।শ্রমিক ইউনিয়নের নেতা সঞ্জয় সিং বলেন, আমরা দীর্ঘদিন ধরেই আমাদের দাবি দেওয়া কারখানা কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি । কিন্তু কারখানা কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকাচ্ছে। আমাদের শ্রমিকদের স্বার্থে ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো বলে শ্রমিক নেতা সঞ্জয় সিং দাবি করেন। জানা গিয়েছে কারখানার গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দিবান লিঙ্গেশ

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

ছাদের উপর থেকে ঝরে পড়ছে সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি