বনধের মিশ্র প্রভাব শিলিগুড়িজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১২ ঘন্টা শিলিগুড়ি ধর্মঘট। সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বনধ। বনধের মিশ্র প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতে। সকাল থেকে যান চলাচল কম, এবং দোকানপাটও প্রায় বন্ধই। শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় বনধ ডাকে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠন।

ছাত্রী মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি শহর শিলিগুড়িতে। এই ঘটনায় অভিযুক্ত মহঃ আব্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  শিলিগুড়ি আদালতে পেশ করার পর তাকে ১০ দিনের রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত মাটাগাড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত। তার ফাঁসির দাবি তুলে দফায় দফায় চলছে পথ অবরোধ, বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি। কার্যত উত্তাল হয়ে উঠেছে শিলিগুড়ি।

যান চলাচল কম অন্যান্য দিনের তুলনায়। দোকানপাটও বন্ধ। অন্যদিকে আজকের বনধকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী। তবে প্রতিবাদের জন্য বনধ ডেকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত করে সমস্যার সমধান হয়না বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।  

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন