প্রাথমিক টেটের নমুনা প্রশ্ন ও পাঠ্যক্রম প্রকাশ করল পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হতে চলেছে। কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন, বিষয়ভিত্তিক পাঠক্রম, প্রশ্নপত্রের ধরণ কি হবে তা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ৫টি বিষয়ে ১৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ে ১ নম্বর করে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে।  

আগামী ১০ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। দুপুর ২.৩০টে পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া প্রতিটি বিষয়ের প্রশ্ন থাকবে ইংরেজি ও বাংলায়। পরীক্ষার্থীদের জন্য কিছু নিয়মাবলীও রয়েছে।অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবেনা। পরীক্ষার দুইঘণ্টা আগে পৌঁছে যেতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর রোল নম্বর অনুসারে আসন বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত আসন বা পরীক্ষার কক্ষ পরিবর্তন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হবে। 

কোনও লিখিত কাগজ , কাগজের টুকরো, পেনসিল বক্স, প্ল্যাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, রবার, লগ টেবিল, বৈদ্যুতিন পেন বা স্ক্যানার, কার্ডবোড, মোবাইল, ব্লু-টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেল্থ ব্যান্ড, যে কোনও ধরনের ঘড়ি, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, গহনা, ক্যামেরা এসব নিয়ে প্রবেশ করা যাবেনা।   ইনভিজিলেটরের বিশেষ অনুমতি ছাড়া পরীক্ষা চলাকালীন কোনও প্রার্থী নিজের আসন বা পরীক্ষার রুম ছেড়ে বেরোতে পারবেনা। 

মোট ১৫০ নম্বরের মধ্যে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।  তবে, টেট উত্তীর্ণ মানেই চাকরি নয় তাও জানিয়ে দেওয়া হয়েছে।  ২০২৩ সালের উত্তীর্ণরা চাইলেই ভবিষ্যতে যে কোনও প্রাথমিক টেট-এ অংশগ্রহণ করতে পারবেন। তাতে বাধা নেই।

সকাল থেকেই বৃষ্টি শুরু, বাড়ছে নিম্নচাপের দাপট! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা