বৃষ্টিভেজা রেডরোডে জমজমাট কার্নিভাল! মঞ্চে তারকাদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী, নাচলেন চন্দ্রিমাও

টলিউড থেকে রাজনীতি, খেলা সকল জগতের মানুষ উপস্থিত হয়েছে কার্নিভালে। পাশাপাশি বৃষ্টিভেজা রেডরোডের কার্নিভালে তারকাদের সঙ্গে গানের তালে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রেডরোডে চলছে দুর্গাপুজো কার্নিভাল। উৎসবের শেষে প্রতিবছর কলকাতার মানুষজন দুর্গাপুজো কার্নিভালের জন্যে অপেক্ষা করে থাকেন। এই অনুষ্ঠানের দর্শকসংখ্যাও থাকে অগনতি। যারা গোটা পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে পারেননি ভিড় ঠেলে, সেই সমস্ত মানুষদের জন্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত এই কার্নিভাল অনেকটাই প্রাধান্য দেয়। এ বছর উত্তর থেকে দক্ষিণ প্রায় ১১৩ টি প্যাণ্ডেলের ঠাকুর রেডরোডে কার্নিভালে অংশ নিয়েছে। ইতিমধ্যেই ৫০ টির বেশি প্যাণ্ডেলের ঠাকুর বিসর্জন শোভাযাত্রা পারফরম্যান্স দেখিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই চলতি বছরের দুর্গাপুজোর মেগা কার্নিভাল শুরু হয়েছে।

১১৩টির মতো পুজো কমিটি তাঁদের প্রতিমা নিয়ে শোভা যাত্রা শুরু করেছে। নির্দিষ্ট সময়েই রেডরোডে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুজো উদ্যোক্তারা তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে চলছেন গঙ্গার ঘাটের দিকে। টলিউড থেকে রাজনীতি, খেলা সকল জগতের মানুষ উপস্থিত হয়েছে কার্নিভালে। পাশাপাশি বৃষ্টিভেজা রেডরোডের কার্নিভালে তারকাদের সঙ্গে গানের তালে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একাধিক ক্লাবের তরফ থেকে পারফরম্যান্স দেখিয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা, অপরাজিতা আঢ্য, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী-সহ একাধিক টলিউড তারকা।এছাড়া তাদের মঞ্চ থেকে উৎসাহ দিয়েছেন অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী-সহ একাধিক টলিউড তারকারা। তবে এবারের কার্নিভালে সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নৃত্য পরিবেশন। তিনি গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক পুজো কমিটির তরফ থেকে ‘আ মরি’ বাংলা ভাষার তালে নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও আলিপুর বডিগার্ড লাইনস পুজো কমিটির তরফ থেকে নেচেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সকলের নাচই মঞ্চে থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকাদের সঙ্গে পা মিলিয়েছেন। এদিকে বৃষ্টির সতর্কতা সত্ত্বেও নির্দিষ্ট সময় মেনে রেড রোডে শুরু হলেও কার্নিভাল চলাকালীন আকাশ কালো করে কলকাতায় নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তবে বৃষ্টিতে থামেনি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৃষ্টি মাথায় নিয়েই এগিয়ে চলেছে পুজো কার্নিভালের অনুষ্ঠান। বৃষ্টি হবে এই পূর্বাভাস ছিল আগে থেকেই। শুরুতে বৃষ্টি না হলেও অনুষ্ঠান চলাকালীন ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়েই চলল অনুষ্ঠান। ট্যাবলোর সঙ্গেই বৃষ্টিতে ভিজে পারর্ফম করল বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। এই বৃষ্টির মধ্যে সামনে এসেছে এক মন ভালো করা ছবি। রেনকোট পরেই মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দিয়েছে এক খুদে। যা পেয়ে খুশি মুখ্যমন্ত্রীও। তিনিও আদরে ভরালেন একরত্তিকে। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছরে বৃষ্টির কথা মাথায় রেখে গোটা রেড রোডের দুপাশের কোনও আসনই খোলা আকাশের নীচে রাখা হয়নি। প্রায় ২০০০০ দর্শক আসন করা হয়েছে চলতি বছরে। কার্নিভালে বিদেশি সহ বহু রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস