নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কোনও রাখঢাক নয়, এবার খোলাখুলি মনের কথা জানালেন এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। দুর্গাপুজোর আগেই তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে আজ, সোমবার সাফ জানালেন কোচবিহারের সাংসদ। তবে কালীঘাট তৃণমূলের তরফে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি হলেও ও আইনি জটিলতা মিটলেই পদ্ম শিবিরে ঝাঁপাবেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এদিন এমনটাই জানালেন কোচবিহারের দলবদলু সাংসদ। তবে এনসিপিআই ছেড়ে ১৭ জন দলবদলু সাংসদ যোগ দেবেন বিজেপিতে। বাকি তিন সংখ্যালঘু সাংসদ অর্থাৎ আবু তাহের, ইউসুফ পাঠান ও খলিলুর রহমান এনসিপিআইতেই থাকবেন বলে স্পষ্টভাবে এদিন জানিয়েছেন জগদীশ বসুনিয়া।

তিনি সিতাইয়ে নিজের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ‘কেউ বলতে পারবে না কোনও কাজের জন্য টাকা দিতে হয়েছে। আমি এখন তৃণমূল কংগ্রেসে নেই। আমি এনসিপিআইতে আছি এবং আমরা এনডিএ শরিক। এখন আর তৃণমূল কংগ্রেসের সাংসদ নই আমি। কোচবিহারের সাংসদ আমি। তৃণমূলের জমানায় কোন উন্নয়ন হয়নি। দলীয় বৈঠকে আমাদের বলতে দেওয়া হত না। শুধু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যেতেন। রাজবংশী যুবকদের উন্নয়নের কথা বলতে গিয়ে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেতে হয়েছে। উনি আমার ফোনও ধরতেন না।’

আরও পডুন: বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

যদিও জগদীশ বসুনিয়ার বক্তব্য নিয়ে মুখ খুলতে চাননি বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, ‘এটা ওনার বক্তব্য, উনি এই বিষয়ের ব্য়াখ্য়া দিতে পারবেন। আমরা বা আমি এই বিষয়ে কিছুই জানি না।’ বিজেপিতে যোগদানের কোনও সম্ভবনা নেই বলে সাফ জানিয়েছেন এনসিপিআই সাংসদ আবু তাহের। কিন্তু কেন এই মন্তব্য করলেন জগদীশ বসুনিয়া? রাজনৈতিক মহলের বক্তব্য, বিগত কিছুদিন ধরেই নিজের এলাকায় ঢুকতে পারছেন না তিনি। বিশেষ করে তৃণমূল ত্যাগের পর এলাকায় গেলেই জনরোষের মুখে পড়ছেন তিনি। গতকাল, রবিবারও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। সেই বিক্ষোভ থেকে বাঁচতে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা বাড়ালেন তিনি। যাতে জনরোষের হাত থেকে বাঁচা যায়। এমনটাই মত রাজনৈতিক মহলের।

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই