আজ বিকেল ৪ টায় বাংলা-সহ ৫ রাজ্যের ভোট নির্ঘন্ট ঘোষণা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। খতিয়ে দেখেছেন বাংলার পরিস্থিতি। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করেছেন বৈঠক। তাঁর সফরের পর থেকেই বাংলায় ভোট ঘোষণা কবে হবে তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এই আবহেই সামনে এসেছে বড় খবর।   আজই ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গ, আসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের দিন।  রবিবার (১৫ মার্চ) নির্বাচন কমিশন বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে বিজ্ঞান ভবনে একটি সংবাদ সম্মেলন করবে। সেখান থেকেই ভোটের দিন ঘোষণা করা হতে পারে।  সাংবাদিক বৈঠকে থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।

রাজ্যে ক’দফায় ভোট হবে, এই নিয়ে জল্পনা জারি রয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন চলতি বছরে বিধানসভা নির্বাচন ১ থেকে ৩ দফায়  হতে পারে । এপ্রিলেই ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অনেকেই। সূত্রের খবর, নির্বাচন কমিশনও দ্রুত  ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বিবেচনা করছে। ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হবে। ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবার  ভোটগ্রহণের দিন সংখ্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে আট ধাপের ভোটগ্রহণ হয়েছিল। ভোটগ্রহনের দিন কমলে কেন্দ্রীয় বাহিনীর  সংখ্যাও   বৃদ্ধি করা হবে।  বাংলার বিধানসভা নির্বাচন ঘোষণা হলে প্রথম দফার ভোটের আগে অন্তত ২৮ থেকে ৩০ দিন সময় দিতে হবে। এটাই নিয়ম। তাই  আগামী এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা হয়ে যেতে পারে।  সূত্রের খবর অসম, তামিলনাড়ু, কেরলম, পদুচেরিতে এক দফায় ভোট হবে। সেটা শেষ করেই বাংলায় ভোট হবে।  

আরও পড়ুন: ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখনে ‘যুবসাথী’, চড়ছে রজনীতি

 প্রসঙ্গত, এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহেই বাংলা থেকে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপরেই এবার ঘোষণা হতে চলেছে ভোটের দিন।  

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের