ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখনে ‘যুবসাথী’, চড়ছে রজনীতি

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনে বিধানসভা নির্বাচন। আর কয়েক দিন পরেই ঘোষণা হবে ভোটের নির্ঘণ্ট। ভোটের সময় দেওয়াল লিখন একটা প্রচারের বিশেষ পদ্ধতি। প্রত্যেক রাজনৈতিক দল নিজের মতো করে দেওয়াল লিখন করে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দেওয়াল লিখন এর পদ্ধতিও বদলেছে।  আগে দেখা যেত দলের প্রতীক চিহ্ন ও প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন করা হতো। এখন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সেই দেওয়াল লিখন করা হয়ে থাকে। একে অপরকে কটাক্ষ করে ছড়া কেটেও দেওয়াল লিখন করা হয়ে থাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতিয়ার তৃণমূলের যুবসাথী।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে দেখা গেল যুবসাথী নিয়ে দেওয়াল লিখন। সেখানে দেখা গিয়েছে, যুবসাথীর লাইনে দাঁড়িয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ। অর্থাৎ মুখে সরকারবিরোধী হলেও সেই সুযোগ নিতে ছাড়ছে না তারাও। তবে এই দেওয়াল লিখন কাদের পক্ষ থেকে করা হয়েছে, সেই সম্পর্কে কিছুই লেখা নেই। এই দেওয়াল লিখনের সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। কিন্তু সেখানে স্পষ্ট যুবসাথীর টাকা নিতে সকলেই প্রস্তুত। যদিও বিরোধীরা এই দেওয়াল লিখন নিয়েও কটাক্ষ করেছে। তাঁদের মন্তব্য, ‘একটা চমৎকার দেওয়াল লিখন। এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে বাংলায় সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি-র কর্মী সহ সাধারণ যুবক যুবতীরা বেকার। তারা ভাতার লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম তুলছেন। কিন্তু কোনও তৃণমূল কর্মীকে এই লাইনে দাঁড়াতে হচ্ছে না। কারণ তাদের জন্য বাংলায় গরুসাথী, কয়লাসাথী, চাকরীচুরিসাথী, পুকুরভরাটসাথী প্রকল্প চালু আছে।’

 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুব সমাজের জন্য যুব সাথী প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসেই দেড় হাজার টাকা করে একাউন্টে ঢুকে যাবে যুবক-যুবতীদের। এই ঘোষণার পর থেকেই একযোগে বিরোধীরা আক্রমণ জানাতে শুরু করেছিলেন। কিন্তু যুবসাথী আবেদন করার লাইনে ছবিটা ভিন্ন। সেই চিত্রকে দেওয়াল লিখনের মাধ্যমে তুলে ধরেছে বিরোধীরা। প্রথমেই আগস্ট মাস থেকে প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তা সময় এগিয়ে এনে ১ এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।  ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে যুবসাথীর টাকা পাওয়ার কথা ঘোষণা করেছেন সেই দিন থেকেই। তারপর থেকেই টাকা ঢুকতে শুরু করেছে। এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মতোই সরকারের পক্ষে জনগণকে টানবে তা বলার অপেক্ষা রাখে না। 

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে