‘তোমাদের জন্য গোটা দেশবাসী গর্বিত’, বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন মমতার

আজ আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনালে যে অবিশ্বাস্য কীর্তি গড়েছে তার জন্য গোটা দেশবাসী গর্বিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ভারতের বোলারদের দাপটে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। অনেক বাধাবিপত্তি কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত। দেশের মাথায় জয়ের মুকুট পরিয়ে দিল ভারতের রানিরা। ২০২৩ সালে রোহিত-বিরাটদের বিশ্বকাপ না জেতার সেই চোখের জল মোছালেন হরমনপ্রীত, স্মৃতিরা। রীতিমতো ইতিহাস সৃষ্টি গড়ল ভারত। এর আগে ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশে ট্রফি আনতে পারেনি ভারতীয় মহিলা দল।

অবশেষে সব রেকর্ড ভেঙে ৪৭ বছর পর জয়ের শিরোপা জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে ৫২ রানে জিতল ভারত। রবিবার ভারী বৃষ্টির কারণে খেলা কিছুটা বিলম্ব হলেও ফুল ফর্মে ছিল দুই দল। ২৯৮ করে বিরোধী দলকে ২৯৯ টার্গেট দেয় হরমনপ্রীতরা। অবশেষে ভারতের পেসারদের ক্যাচ নেওয়া, বোল্ড আউটের স্নায়ুযুদ্ধে আর জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। জিতলে এই দেশও প্রথম বিশ্বকাপ নিয়ে যেত দেশের মাটিতে। আজ ভারতের জয় গোটা দেশবাসীকে আনন্দ দিচ্ছে। ভারতের মেয়েদের জয়ে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ICC মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত জেতার সঙ্গে সঙ্গেই দেশের রানিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সমাজ মাধ্যম ‘এক্স’-এ নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনালে যে অবিশ্বাস্য কীর্তি গড়েছে তার জন্য গোটা দেশবাসী গর্বিত। গোটা প্রতিযোগিতা জুড়ে তারা যে লড়াই দেখিয়েছে তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা শীর্ষ স্তরে একটি বিশ্বমানের দল এবং তোমরা আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের নায়ক। ​ভবিষ্যতে তোমাদের জন্য আরও অনেক বড় জয় অপেক্ষা করছে। আমরা তোমাদের সঙ্গে আছি!’

এ বছরের শুরু থেকেই বিশ্বকাপে একেবারে ফুল ফর্মে ছিল ভারতীয় টিম। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার নেতৃত্বে একাধিক ম্যাচ জিতেছে ভারত। তবে তাদের জেতার পথ প্রশস্ত হয়ে গিয়েছিল সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরেই। সেদিনের ম্যাচে ১২৭ রানে অপরাজিত থেকেছিলেন জেমাইমা রদ্রিগেজ। বলা চলে তিনিও একেবারে দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে এগিয়ে দিয়েছেন।তবে ফাইনালে মাত্র ২৪ রানে তাঁকে আউট হতে হয়। তবে শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মার চওড়া ব্যাটে মনোবল ফিরে পায় ভারত। তেমন বোলিংয়েও জোর দেখিয়েছেন দীপ্তি, রাধিকা যাদবরা। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে একেবারে দুরমুশ করে ৪৭ বছর পর বিশ্বকাপ জিতল ভারত।  

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল