বদলাচ্ছে সন্দেশখালির সমীকরণ, প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে মিছিল শতাধিক মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট ঘোষণা হতেই আদা জল খেয়ে নেমে পড়েছেন শাসক-বিরোধী দলের নেতারা। জোর কদমে চলছে প্রচার, দেওয়াল লিখন। বিশেষ নজরে রয়েছে বাংলার বেশ  কয়েকটি কেন্দ্র। তার মধ্যেই  চর্চার কেন্দ্রে ছিল সন্দেশখালি। যে  জায়গা একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে চিত্র ছিল ভিন্ন। এবার  সেই সন্দেশখালিতে উলট-পুরান।  প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলারা। 

 এই জায়গাতেই ভোট গণনার শুরুতে তৃণমূল প্রায় সাড়ে সাত হাজার ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। অনেকেই বলছেন সন্দেশখালির মহিলাদের  এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা।  মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। তাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগিয়ে চলে যা গোটা পরিবেশকে বদলে দেয়।  এই মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী ঝর্না সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন :‘‌বিজেপি–কমিশন মিলে সব কেড়ে নিয়েছে, আমার কাছে মানুষ আছে’‌, তোপ মমতার

এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালি ২নং ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সকলেই আগামীদিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন এবং আগাম নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর ওপর জোর দেন। রাজনৈতিক মহলের মতে, যে সন্দেশখালি একসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে এই ধরনের বড় মাপের মহিলা মিছিল তৃণমূলের পক্ষে ইতিবাচক  বার্তা বয়ে আনছে।  বিশেষ করে তপশিলি ও আদিবাসী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ আগামী নির্বাচনে সমীকরণ বদলে দিতে পারে বলে জানাচ্ছেন অনেকেই।    আগামীর নির্বাচনী লড়াইয়ে এই এলাকা যে  নতুন করে  গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা আর  বুঝতে কারও বাকি নেই। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু