‘‌বিজেপি–কমিশন মিলে সব কেড়ে নিয়েছে, আমার কাছে মানুষ আছে’‌, তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে এবার বিজেপি–কমিশনকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, বুধবার ময়নাগুড়ি থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সুর সপ্তমে তুলে বলেন, ‘‌কেন ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে?‌ নোটবন্দি লাইনের কথা মনে আছে। এখন মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়। বিজেপি এত হিংসুটে দল। অনেক রাজবংশীর নাম বাদ দিয়েছে। এসআইআর লাইনে দাঁড়িয়ে ২২০ জন মারা গিয়েছে। মনে রেখো বিজেপি, এর জবাব তোমাদের দিতে হবে। তোমরা প্রমাণ করো তোমরা এদেশের নাগরিক কিনা। তারপর মানুষকে চ্যালেঞ্জ করো। পেট্রলের দাম বেড়ে গিয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এখন আমার হাতে কিছুই নেই। সব কেড়ে নিয়েছে। আমার হাতে শুধু মানুষ রয়েছে।’‌

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে শুরু হয়। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই প্রথম জনসভা করবেন তৃণমূলনেত্রী। আর এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌নির্বাচন কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন। বিজেপির পতাকা বয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গলায় দড়ি দিয়ে মরা উচিত। লজ্জা লাগে না। চিন্তা করবেন না আলু চাষীদের জন্য শস্য বিমা করা আছে। সবাই ক্ষতিপূরণ পাবেন। টাকা দেয় রাজ্য সরকার। আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। চারিদিকে বৃষ্টি হয়েছে। তাই বলছি তৃণমূলকে ভোট দেবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন থেকে শুরু করে সবরকম পরিষেবা আমরা দিয়ে থাকি। আমরা করে বলি, প্রতিশ্রুতি দিই না।’‌

তাছাড়া উত্তরবঙ্গ দিয়ে আসন্ন বিধানসভায় ভোটপ্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌অন্নপূর্ণা পুজোর শুভ দিনে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম। চা–বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন। আমার মা–বোনেদের গায়ে হাত দেওয়া মানে গোটা বাংলার নারীজাতিকে অপমান করা। এটা বরদাস্ত করা হবে না। ভোটে ওরা কারচুপি করার চেষ্টা করলে মা–বোনেদের বলা থাকল রুখে দেবেন।’‌

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?