সেতুর উপর দিয়ে বইছে কোপাই নদী, অবিরাম বৃষ্টিতে জলের তলায় কঙ্কালীতলার মন্দিরও

তার মধ্যে এখন বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিস্তীর্ণ অংশ। তার মধ্যে আবার বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই নদী। শীর্ণ খাত ধরে বয়ে চলা কোপাই গত শনিবার থেকে গোয়ালপাড়া সেতুর উপর দিয়ে বয়ে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঠিক পুজোর সময়েই। বিগত কয়েক বছর ধরে তাই দেখে যাচ্ছে বাঙালি। যাই হোক, এবারেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে মুড়ে রয়েছে বাংলার একাধিক জায়গা। অধিকাংশ জেলায় ভারীবর্ষণে বন্যারও সৃষ্টি হয়েছে। তার মধ্যে এখন বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিস্তীর্ণ অংশ। তার মধ্যে আবার বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই নদী। শীর্ণ খাত ধরে বয়ে চলা কোপাই গত শনিবার থেকে গোয়ালপাড়া সেতুর উপর দিয়ে বয়ে চলেছে।

যেটি শান্তিনিকেতন থেকে কসবা হয়ে পাড়ুই যাওয়ার জন্য একমাত্র রাস্তা, গত একমাস ধরে ভাযী বৃষ্টিপাতের জন্যে ওই সেতু এখন জলের নীচে। স্থানীয় বাসিন্দাদের মতে, একটু বেশি বৃষ্টিপাত হলেই এই সেতু ডুবে যায়, অথচ সরকার থেকে এই সেতুর উচ্চতা বৃদ্ধির জন্যে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। আর তাতেই বাড়ছে বিপদ। স্বাভাবিকভাবেই জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, কোপাই নদীর জল বেড়ে যাওয়ায় আশপাশের গ্রামগুলিতেও জল ঢুকে পড়েছে। কোপাই নদী সংলগ্ন কঙ্কালীতলার শক্তিপীঠ মন্দিরও ভেসে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজোর সমস্ত কাজ বন্ধ রাখা থাকবে বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

হাঁটুসমান জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকা। মন্দিরের চাতালেও জল থাকায় ভক্তেরা পুজো দিতে পারছেন না। স্থানীয় প্রশাসনের তরফে জল বার করার চেষ্টা করা হলে কোনও চেষ্টাই সফল হবে না বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়াও অবিরাম বৃষ্টির কারণে নদী সংলগ্ন ফসলের জমিগুলিতে জল জমে কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। তাতেই পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা