Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো ছুটবে, সুখবর শোনালেন রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা ছাড়িয়ে এখন মেট্রো দৌড়াচ্ছে হাওড়াতেও। এবার সেই মেট্রোই যদি চলে ব্যান্ডেল পর্যন্ত তাহলে অনেক মানুষের সুবিধা হবে। এই কথা চিন্তা করে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালানোর ইচ্ছা প্রকাশ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

সোমবার হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করন রচনা। সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।

ইতিমধ্যেই রেলমন্ত্রীকে চিঠি দিল রচনা। তিনি বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন। রচনার কথায়, “গোটাটাই কেন্দ্রের হাতে। তারা যদি একটু দয়াশীল হয়, দয়া দেখান, তাহলে আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি। মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্ন নেই। জমিও অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবেকোথায় কীভাবে এগোনো যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রচনা । জানা গিয়েছে সরাসরি ব্যান্ডেল নয়, শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী পথ তৈরি হবে।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর