শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

রথযাত্রার কাউন্টডাউন শুরু। আগামী ১৬ জুলাই দেশজুড়ে পালিত হবে জগন্নাথ দেবের উৎসব রথযাত্রা। তার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার কাউন্টডাউন শুরু। আগামী ১৬ জুলাই দেশজুড়ে পালিত হবে জগন্নাথ দেবের উৎসব রথযাত্রা। তার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সোমবার (২৯ জুন) জ্যৈষ্ঠ পূর্ণিমার পূণ্যতিথিতে দেশজুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। সনাতন বিশ্বাস অনুযায়ী, এই
বিশেষ দিনটিতেই মর্ত্যে দারুবিগ্রহ রূপে আবির্ভূত হয়েছিলেন জগতের নাথ জগন্নাথ। আজকে এই মহাপবিত্রলগ্নে ১০৮টি সুবাসিত কলসের জলে স্নান সেরেছেন স্বয়ং শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরীর জগন্নাথ ধাম সেজে উঠেছে। পিছিয়ে নেই হুগলির শ্রীরামপুরের মাহেশও। যেখানে জগন্নাথের মাসির বাড়ি।

এ বছর ৬৩০ বর্ষে পা রাখল মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। সেইমতো গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আজ সকালে পহুন্ডি যাত্রার পর স্নান বেদীতে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ। তারপর তাদের স্নান বেশ পরানো হয়েছে। অমৃতযোগ জগতের নাথের পূন্য স্নান শুরু হয়েছিল সকাল ১০.১৫ মিনিট নাগাদ। প্রতিবারের মতো এ বছরেও স্নান পিড়ি মাঠে জগন্নাথের স্নানযাত্রা দেখতে অগণিত ভক্তের সমাবেশ ঘটেছিল। গঙ্গাজল, ডাবের জল, নানা সুস্বাদু ফলের রস, চন্দন ও দুর্লভ ভেষজ দ্রব্যের মিশ্রণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই স্নানের মহোৎসব। রীতি অনুযায়ী, স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড়মণ দুধ দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। ১০৮ টি কলসের বিশেষ দ্রব্য দ্বারা জগন্নাথ দেবের মহাভিষেক স্নানযাত্রা হয়। এদিন দিনভর পুজো, হোম যজ্ঞ, আরতি, ভোগ নিবেদনের পর জগন্নাথের অনবসর হবে রাত ৯.৩০ মিনিটে।

পৌরাণিক কাহিনী ও লোকবিশ্বাস বলে, রাজকীয় এই মহাস্নানের পরেই মানব লীলারত মহাপ্রভুর প্রবল জ্বর আসে। তাই স্নানযাত্রার পর থেকে টানা ১৫ দিন প্রভু ভক্তদের দর্শনের আড়ালে থাকেন, যাকে বলা হয় অনবসর কাল। মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ জগন্নাথ দেব। এই নিভৃতবাস কাটিয়ে প্রভু রাজবেশে ভক্তদের সামনে আসেন। তখনই শুরু হয় বিশ্বখ্যাত রথযাত্রার কাউন্টডাউন। রথের দিন রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ। পুরীর মূল মন্দির থেকে শুরু করে হুগলির মাহেশ, কলকাতার ইসকন মন্দির কিংবা বিভিন্ন বনেদি বাড়ি, আজ সর্বত্রই ভক্তিভরে মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। এই দিনটিকে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনের ক্ষণ বলা হয়।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি