তারস্বরে টিভির শব্দ, সিলিং ফ্যানে ঝুলছে প্রৌঢ়ের দেহ, শিউরে ওঠা দৃশ্য পানিহাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: জানলা দিয়ে উঁকি দিতেই ঢুকতেই গা শিউরে ওঠা ছবি। হাড়হিম করা ঘটনা পানিহাটিতে।বাড়ির ভিতর থেকে তারস্বরে টিভির শব্দ,  ডেকেও মেলেনি সাড়া। সন্দেহ হওয়ায় বাড়ির জানলা দিয়ে দিতেই প্রতিবেশীরা দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছেন প্রৌঢ়! খবর পয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম প্রণব মজুমদার (৫৩)। পানিহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলার বাসিন্দা। অবিবাহিত হওয়ায় বাড়িতে একাই থাকতেন প্রণববাবু। তবে মাঝেমধ্যে তাঁর এক আত্মীয় এসে থাকতেন। শনিবার (৯ মে) রাতের দিকে প্রতিবেশীরা দেখেন,  প্রণববাবুর বাড়ি থেকে খুব জোরে টিভির আওয়াজ আসছে। তাঁরা গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। তারপর জানলা দিয়ে ঘরে উঁকি দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

পুলিশের প্রাথমিক অনুমান, একাকী প্রৌঢ়কে খুনের পর বাড়িতে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। প্রণববাবুর চিৎকার যাতে বাইরে না পৌঁছয়, তাই জোরে টিভি চালিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শুধুই কি লুটপাট নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

এবারের নির্বাচনের ভরকেন্দ্র যেমন ছিল ভবানীপুর, তেমনই প্রত্যেকের নজর ছিল, পানিহাটি কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, আরজি করের নির্যাতিতার মা। বিরাট ব্যবধানে জয়ীও হন। সম্প্রতি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পানিহাটি। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে, বোমাবাজিতে প্রায় পাঁচ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন।

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!