পঞ্চায়েতের টাকা খরচের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিল রাজ্য

পঞ্চম State Finance Commission’র বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করতে হবে, তা নির্দিষ্ট করে বেঁধে দিল রাজ্য সরকার। প্রকাশিত হল গাইডলাইনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যে ‘অনিয়ম’ বাড়ছে, কেন্দ্রের তরফে বারবার এই অভিযোগ খাড়া করা হচ্ছে। আর সেই অভিযোগকে অজুাহত বানিয়ে রাজ্যের বকেয়া আটকে রাখার নিত্যনতুন ফিকির খোঁজা চলছে। সেই আবহেই এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। পঞ্চম West Bengal State Finance Commission’র বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করতে হবে(How and where to spend the Allocated Money), তা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হল। নবান্নের আধিকারিকদের দাবি, আর্থিক শৃঙ্খলা আর স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর(West Bengal State Panchayat Department) এ নিয়ে বিজ্ঞপ্তি এবং গাইডলাইনও প্রকাশ করেছে। আগে কেন্দ্রের পাঠানো Finance Commission’র বরাদ্দ ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ ফান্ডে বিভক্ত করে কাজ করা হতো। রাজ্যের Finance Commission’র ক্ষেত্রে তা চালু ছিল না। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের Finance Commission’র টাকা খরচের ক্ষেত্রেও বরাদ্দ অর্থ ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ ফান্ডে ভাগ করে কাজ করার নির্দেশিকা জারি করে দিল।

রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকদের দাবি, রাজ্য Finance Commission’র টাকা ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ ফান্ডে বিভক্ত করা দেওয়ার ফলে এবার থেকে আর একটি নির্দিষ্ট খাতের টাকা কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। কার্যত সেই নিয়ম মেনেই এবার রাজ্য Finance Commission’র দেওয়া প্রায় ১৬০০ কোটি টাকায় এবার বাজেট তৈরি করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। রাজ্যের সব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কাজকর্মের জন্যই এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রকাশিত গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য Finance Commission’র দেওয়া টাকায় গ্রামে Eco Tourism Park, Model Village এবং Home Stay তৈরি করতে হবে। সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে হবে এবং ‘জল ধরো জল ভরো’ প্রকল্পও শুরু করতে হবে। এছাড়াও তৈরি করতে হবে Bio Diversity Park। পাশাপাশি গ্রামে গ্রামে স্থায়ী সম্পদ তৈরির ক্ষেত্রেও দিতে হবে জোর। তার জন্য বাজার, দোকান, অনুষ্ঠান বাড়ি, পার্কিং লট ও ফেরিঘাটের উন্নতি ইত্যাদি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জোর দিতে বলা হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাষণের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রেও। সেই সঙ্গে আদিবাসী মানুষ ও তাঁদের এলাকার উন্নয়ন, নারী ও শিশুদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ, স্থানীয় এলাকার চাহিদা অনুযায়ী আনটায়েড ফান্ড খরচ করা যাবে বলে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে। রাজ্য কমিশনের অর্থ কীভাবে এবং কতটা খরচ করা হচ্ছে, সেটা নজর রাখবে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দফতরকে ত্রৈমাসিক খরচের রিপোর্ট নিয়মিত পাঠাতে হবে প্রতিটি পঞ্চায়েতগুলিকে। সেটা দেখে সন্তুষ্ট হলে তবেই পরবর্তী টাকা মিলবে। সঠিক ভাবে অর্থ খরচের জন্যই এই নতুন নিয়ম লাগু করা হচ্ছে। এরফলে আর অনিয়মের অভিযোগও উঠবে না।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6