স্কুলের শিক্ষিকাদের ছুটি নিয়ে বড় সুবিধা প্রদানের পদক্ষেপ রাজ্যের

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষিকারা পরীক্ষা চলার সময় কোনও ছুটি নিতে পারতেন না। সূত্রের খবর, এবার এই নিয়মটিই শিথিল করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Elections 2024) আগে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল(Government and Government Sponsored Schools) শিক্ষিকাদের(Female Teachers) ছুটি সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এতদিন পর্যন্ত নিয়ম মোতাবেক রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষিকারা পরীক্ষা চলার সময় কোনও ছুটি(Leave) নিতে পারতেন না। সূত্রের খবর, এবার এই নিয়মটিই শিথিল করা হতে পারে। যদি কোনও শিক্ষিকার সন্তান মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রে তিনি ওই সময় ছুটির জন্য আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত সন্তান অসুস্থ হলে সেই ছুটির জন্য আবেদন করতে পারতেন শিক্ষিকারা। যদিও এক্ষেত্রে প্রশ্ন থাকছে, শিক্ষিকারা মা হওয়ার সুবাদে এই সুবিধা পেলে শিক্ষকরা(Male Teachers) কেন পাবেন না? সন্তানের কাছে তিনিও তো সমান ভাবে গুরুত্বপূর্ণ!  

রাজ্যের শিক্ষামহলের একাংশের দাবি, রাজ্য সরকার যদি রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষিকাদের ছুটির ক্ষেত্রে বর্তমান নিয়মের বদল ঘটায় তাহলে কয়েক হাজার শিক্ষিকা উপকৃত হবেন। কেননা তাঁদের সন্তানের কাছে তাঁরাই মা। সন্তানের প্রয়োজন মোতাবেক গুরুত্বপূর্ণ সময়ে তিনি তার পাশে থাকতে পারবেন। কিন্তু কেন শুধুমাত্র এই সুযোগ পাবেন শিক্ষিকারা, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী এবং স্ত্রী দুই জনেই শিক্ষকতা করেন। সেক্ষেত্রে যাতে দুইজনেই এই সুবিধা না নেন সেই কথা মাথায় রেখে শুধুমাত্র শিক্ষিকাদের ক্ষেত্রে এই ছুটির কথা বলা হচ্ছে। যদিও পুরো বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। একই সঙ্গে Child Care Leave নিয়েও প্রশ্ন উঠছে বিস্তর। এক্ষেত্রে ১৫ দিন ছুটি নেওয়া সম্ভব। কিন্তু, অনেক সময় দেখা যায় মাত্র ৪ থেকে ৫ দিন বা ১০ দিনেই প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও অতিরিক্ত ছুটি নিয়ে অনেকে ঘুরতে চলে যাচ্ছেন।

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে নিচে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দির, কি ঘটল দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার