চাকরির পরীক্ষায় ফ্রি কোচিং দেবে মহকুমা প্রশাসন

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে কোচিং ক্লাস।  ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ নিজেই নেবেন ক্লাস।

Share:

নিজস্ব প্রতিবেদক: রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা দেওয়ার পর ছাত্র ছাত্রীদের বেছে নিতে হয় সুনির্দিষ্ট পথ। হরেক রকমের কোর্স, হরেক রকমের বিষয়, তার মধ্যে থেকে নিজেদের জন্য কোনটা ঠিক, কোন বিষয় নিয়ে এগোলে পছন্দের কেরিয়ারে হবে স্বপ্ন পুরণ। তার দিশা দেখাতে উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রশাসন।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে কোচিং ক্লাস।  ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ নিজেই নেবেন ক্লাস। পাশাপাশি ওই মহকুমার অধীনস্থ ব্লকের বিডিও-সহ বিভিন্ন অফিসের আধিকারিক, পুলিশ আধিকারিকরাও ছাত্র-ছাত্রীদের কোচিং দেবেন। তাদের পথ দেখাবেন। ছাত্র-ছাত্রীদের কোন রকম টাকা খরচ করতে হবে না এই কোচিংযের জন্য। আগামী শনিবার থেকেই শুরু হবে ওই কোচিং।

মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানান, মূলত যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে বিভিন্ন কোর্সে পড়বে, কলেজে পড়ার পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে পারবে এই কোচিং ক্লাসে। যেখানে ব্লকের বিডিও, ডেপুটি ম্যাজিস্ট্রে-সহ বিভিন্ন আধিকারিকরা ক্লাস নেবেন। কিভাবে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, সেই বিষয়ে বোঝানো হবে। আর কোচিং হবে একেবারে নিখরচায়। ছাত্র-ছাত্রীদের কোনও রকম টাকা খরচ করতে হবে না। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে ইসলামপুর টাউন লাইব্রেরীতে এই কোচিং ক্লাস শুরু হবে। মহকুমাশাসক আরও বলেন, দক্ষ যে সমস্ত শিক্ষক প্রয়োজন হবে, তাও নিয়োগ করা হবে।  এরফলে এলাকার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন।

মহকুমা প্রশাসনের আয়োজনে এই কোচিং নিয়ে এক ছাত্রী বিউটি বসাক জানান, তিনি ডব্লুবিসিএস এর কোচিং নিচ্ছিলেন। মোটা অঙ্কের টাকা দিয়ে কোচিং এ ভর্তি হন। বিউটির কথায়, টাকা খরচ হল, কিন্তু আমি তেমন কিছুই শিখতে পারলাম না। কারণ, এখানে উন্নত মানের কোচিং এর ব্যবস্থা নেই। বিউটির কথায়, ‘‘প্রশাসনিক আধিকারিকরা ওই পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছেন। এই পদে রয়েছেন। ফলে তাঁরা যদি কোচিং দেন তা অনেক উন্নত হবে। এটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই ভীষণ সুখবর। ওই ছাত্রী নিজেও ওই কোচিং সেন্টারে যেতে আগ্রহ প্রকাশ করে।

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২