দুর্গাপুজোর আগে সিঁধেল চোরের হানায় আতঙ্কে গ্রামবাসীরা

ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু দুর্গাপুজোর আগে এই চুরির ঘটনায় আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে গ্রামে হানা দিল সিঁধেল চোর। আতঙ্কে ঘুম উড়লো ময়নাগুড়ির বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙাপাড়া গ্রামে হানা দেয় সিঁধেল চোরের দল। গতকাল রাতে চোরের দল পাশাপাশি ৩ টি মাটির বাড়িতে সিঁধে কেটে সর্বস্ব চুরি করে পালায়। ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা।

বুধবার রাতে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার প্রদীপ মন্ডল, সুপর্ণা মন্ডল ও গোপাল সেনের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন বাড়ির মালিক সহ স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনায় স্থানীয়রা এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনায় প্রদীপ মন্ডল জানান, ‘তার বাড়িতে সিঁধ কেটে চোর ঢুকেছিল। ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১-লক্ষ টাকা সহ সোনার গয়না চুরি করে নিয়ে যায়।’ গোপাল সেন বলেন, ‘তার বাড়ি থেকে একই পদ্ধতিতে ঘরে ঢুকে বেশ কিছু জামা কাপড় সহ গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা। তবে তার বাড়ির গহনা গুলি ইমিটেশনের গহনা ছিল। ঘটনায় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু দুর্গাপুজোর আগে এই চুরির ঘটনায় আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী