মাটি বাঁচানোর বার্তা দিতে শস্য দিয়ে প্রতিমা গড়ছেন হোমগার্ড

মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে মনের মতো করে প্রতিমা তৈরি করতে পারেননি। তাই এই বছর আবারও নতুন চমক দিতে চলেছেন হোমগার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও সুতো বা কখনও কমলালেবুর খোসা আবার কখনও তেজপাতার দুর্গা প্রতিমা তৈরি করে চমকে দিয়েছেন পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুপদ সাহা। পেশায়  হোমগার্ড কর্মী হলেও তাঁর নেশা প্রতিমা তৈরি। তাই নিজের কর্ম ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পান সেই সময়ে প্রতিমা তৈরিতেই মনোযোগ দেন তিনি।

মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে মনের মতো করে প্রতিমা তৈরি করতে পারেননি তিনি । তাই এই বছর আবারও নতুন চমক দিতে চলেছেন হোমগার্ড। এ বছর মাটি বাঁচানোর বা মাটি সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে তাঁর এই উদ্যোগ। এবারে মাটি ছাড়াই প্রতিমা তৈরি করছেন তিনি। মাটির পরিবর্তে প্রতিমা তৈরিতে ব্যবহার করছেন গম ও ধানের তুষ। প্রতিমার অলঙ্কার ও বস্ত্র তৈরি হচ্ছে রাংতা দিয়ে। চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে সম্পূর্ণ আলাদা ভাবনাচিন্তার এই প্রতিমা এখন থেকেই আকর্ষণীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।

গত দুই মাস ধরে তিনি শুরু করেছেন নয়া এই প্রতিমা তৈরির কাজ। জানা গিয়েছে, এখন কাজ চলছে জোর কদমে। তিনি জানিয়েছেন, নিজের কাজের পরে যে সময় পান সেই সময় তিনি প্রতিমা তৈরি করেন। তাই সময় লাগে একটু বেশি।  

বর্তমানে প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে সর্বজনীন দুর্গাপুজো (DURGA PUJA) কমিটিগুলি একে অপরকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছেন। এর ফলে মাটির ব্যবহারও বেশি হচ্ছে। বর্তমানে মাটির সমস্যা দেখা দিয়েছে। যে সমস্ত এলাকায় মাটি কাটা হয় সেখানে গাছপালা আশেপাশের পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষ যাতে মাটির ব্যবহার কম করেন, সেই বার্তা দিতেই এমন অভিনব চিন্তাভাবনা। মাটি ছাড়া এই প্রতিমা এবার স্থান পাবে মালদা শহরের ২ নম্বর গভর্মেন্ট কলোণী বাঘাযতীন সর্বজননীর মণ্ডপে।

বিষ্ণুপদ সাহার কর্মজীবন শেষ হতে আর মাত্র ২ মাস বাকি। হোমগার্ড কর্মীদের কোনও পেনশনও নেই। তাই আগামীতে প্রতিমা তৈরি করাকেই পেশা হিসেবে বেছে নিতে চান তিনি।

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের