‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার তারকেশ্বরে এসেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তারকেশ্বরে পৌঁছতেই তাঁকে ফুলের মালা ও মহাদেবের একটি ছবি দিয়ে স্বাগত জানানো হয়েছে। তারপরেই তিনি সোজা পৌঁছে যান মহাদেব মন্দিরে। মাথানত করে মহাদেবের সামনে পুজো দিলেন তিনি। এদিন তাঁকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলেই একবার কথা বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারকেশ্বর মন্দির নিয়ে সরকারের একাধিক ভাবনা চিন্তা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার তারকেশ্বরে পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে ফুল ও মালা দিয়ে। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এদিন গার্ড অফ অনার দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পরে বিধায়কদের সঙ্গে বৈঠক করতে বসেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী বলেছেন, সামনেই শ্রাবণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে বর্তমান রাজ্য সরকার ভক্তদের জন্য বড় ব্যবস্থা নেওয়ার ভাবনা চিন্তা করছে। তারকনাথের ভূমি অত্যন্ত পবিত্র। সেই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু কাজ করা হবে। সেই বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেছেন, পবিত্র দুধপুকুর পাড়ের রং পরিবর্তন আগে করা দরকার। সংস্কৃতির সঙ্গে মানানসই রং করা প্রয়োজন। তাঁর আরও অভিযোগ, তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন তৃণমূলকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, পুরো দলটাই ফলতার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চ নিয়েও কটাক্ষ করেছেন তিনি। এদিন বিধায়কদের নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বিষয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন নিয়ে কথা বলছেন বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যজুড়ে উন্নয়নের স্রোত বইতে শুরু করেছে। সংকল্প অনুযায়ী একের পর এক কর্মসূচি করেছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর